মধ্য গাজায় খাবারের গুদামে ক্ষুধার্ত মানুষের হামলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৩ পিএম, ২৯ মে ২০২৫ বৃহস্পতিবার
গাজায় খাবারের গুদামে ক্ষুধার্ত মানুষের হামলা
মধ্য গাজার একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি।
এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
সংবাদ সংস্থা এএফপি’র ভিডিওতে দেখা গেছে, লোকজন দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে জোর করে ঢুকে পড়ে আটা ও খাবারের কার্টন নিয়ে যাচ্ছে। সেই সময় সময় গুলির শব্দ শোনা যায়।
গুলি কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এক বিবৃতিতে ডব্লিউএফপি বলেছে, প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ দেওয়া ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে।
গত সপ্তাহে এই অবরোধ কিছুটা শিথিল করা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আটা ও খাবার বোঝাই ১২১টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে।
ডব্লিউএফপি আরো জানায়, গাজায় এখনই খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন। একমাত্র এভাবেই মানুষকে আশ্বস্ত করা যাবে, তারা না খেয়ে মরবে না।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র স্থাপন করেছে।
তাদের লক্ষ্য এই খাদ্য সহায়তা যেন হামাসের হাতে না পৌঁছায়। তবে সশস্ত্র গোষ্ঠী হামাস শুরু থেকেই বলে আসছে তারা ত্রাণ চুরি করছে না। জিএইচএফ যে পন্থায় কাজ করছে তা জাতিসংঘের বিধান অনুযায়ী অনৈতিক।
জাতিসংঘ বলেছে, মঙ্গলবার রাফাহ শহরে জিএইচএফ এর একটি বিতরণ কেন্দ্র চালু হওয়ার একদিন পরেই মানুষ জোর করে ঢুকে পড়লে ৪৭ জন আহত হন।
অসহায় মানুষদের জাতিসংঘের সাহায্যবাহী ট্রাক থেকে মালামাল লুট করতেও দেখা যায়।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











