মাত্র ৬ সেকেন্ডে ইমিগ্রেশন!
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪০ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্মার্ট করিডর। যেখানে মাত্র ৬ সেকেন্ডেই ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করা যাচ্ছে।
খালিজ টাইমস জানায়, পরীক্ষার পর্যায়ে থাকা এ করিডর ব্যবহার করা যাত্রীদের কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না, পাসপোর্ট দেখাতে হচ্ছে না, এমনকি কোনো স্ক্যানিংও নয়। যাত্রী শুধু লাল কার্পেটের করিডোর ধরে হাঁটলেন, আর অদৃশ্য সেন্সর তার মুখমণ্ডল স্ক্যান করে যাচাই শেষ করে দিলো। করিডরের শেষে স্ক্রিনে ভেসে উঠলো বার্তা, “ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন”।
প্রথমবার ব্যবহারকারীদের অনেকেই স্বাভাবিক অভ্যাসে পাসপোর্ট বের করতে চাইলেও কর্তব্যরত কর্মকর্তারা হাসিমুখে জানিয়ে দেন, “দেখানোর দরকার নেই, যেতে পারেন।”
সিস্টেমটি একসঙ্গে ১০ জন যাত্রীকে সেবা দিতে পারে। বয়স্ক যাত্রী বা হুইলচেয়ার ব্যবহারকারীরাও বিনা ঝামেলায় করিডর পার হতে পারছেন।
দুবাই রেসিডেন্সি ও ফোরেইনার্স অ্যাফেয়ার্স ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি জানান, এ প্রযুক্তি শুধু সময় বাঁচাচ্ছে না। নিরাপত্তাও আরও জোরদার করছে। নকল পাসপোর্ট বা সন্দেহজনক নথি এআই সিস্টেম সরাসরি বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে দিচ্ছে।
ব্রিটিশ পর্যটক ক্রেগ কে বলেন, “আমি নিয়মিত ভ্রমণ করি, কিন্তু এমন অভিজ্ঞতা এই প্রথম। সত্যিই অসাধারণ।”
বর্তমানে পরীক্ষামূলতক ভাবে চললেও শিগগিরই দুবাই বিমানবন্দরের সব টার্মিনালে, এমনকি আগমন প্রক্রিয়াতেও এ করিডর চালু হবে। তখন যাত্রীদের জন্য ইমিগ্রেশন হবে একেবারেই লাইনহীন, ঝামেলাহীন এবং মুহূর্তের ব্যাপার।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


