`মানবাধিকার: জেন্ডার সমতায় অগ্রগতি` শীর্ষক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
মানবাধিকার দিবস-২০২১ উদযাপন উপলক্ষ্যে আর্টিকেল নাইনটিন আজ ’মানবাধিকার: জেন্ডার সমতায় অগ্রগতি’ শীর্ষক একটি অনলাইন আলোচনা সভার (ওয়েবিনার) আয়োজন করে।
জেন্ডার এক্টিভিস্ট, জেন্ডার বৈচিত্র নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিক, আইনজীবী নাগরিক সমাজের প্রতিনিধি ও অধিকারকর্মীরা এতে অংশ নেন।
এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য করা হয়েছে – ’বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও; মানবাধিকারের সুরক্ষা দাও।’
আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে সংবাদ পাঠের সুযোগ পাওয়া ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশির এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. স্নিগ্দ্ধা রেজওয়ানা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জেন্ডার ও যৌন বৈচিত্র্য, পারিবারিক সহিংসতা, সম্পত্তিতে নারীর অধিকার, আইনী বৈষম্য ইত্যাদি ইস্যুতে আলোচনা ও নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।
২০২১ সালের ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বেসরকারি চ্যানেল বৈশাখী টেলিভিশনের নিয়মিত সংবাদ বুলেটিন পাঠ করেন তাসনুভা আনান শিশির, যা দেশের কোন ট্রান্সজেন্ডার নারীর জন্য প্রথম। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওয়েবিনারে যুক্ত হয়ে শিশির বাংলাদেশের বাগেরহাটের প্রত্যন্ত গ্রামে নিজের বেড়ে ওঠা ও জীবনের নানা ধাপের সংগ্রামের কথা তুলে ধরনে। তিনি বলেন, ’ট্রান্সজেন্ডারদের অধিকার তথাকথিত পশ্চিমা সংস্কৃতির কোন বিষয় নয়। ট্রান্সজেন্ডাররাও বাংলাদেশের নাগরিক। আমাদের অধিকার ও মেধার স্বীকৃতি এবং সহযোগিতামূলক পরিবেশ দরকার, করুণা নয়।’’
সাত দশক আগে গ্রহণ করা মানবাধিকারের বৈশ্বিক সনদে জেন্ডার বৈচিত্র্য অন্তুর্ভূক্তির আহ্বান জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্নিগ্দ্ধা রেজওয়ানা বলেন, ’মানবাধিকার সনদে জেন্ডার বৈচিত্র্য বিবেচনায় ‘ইক্যুইটি’ তথা সমতার ধারণাটি অনুপস্থিত, যা নারী-পুরুষের বাইরে অন্য লিঙ্গের মানুষের জন্য বৈষম্যমূলক।’’
আর্টিকেল নাইনটিনের আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ’মানবাধিকারের বর্তমানটি সনদটিতে পরিবর্তন আনা প্রয়োজন। নারী-পুরুষের বাইরে যৌন বৈচিত্র্যের সকল মানুষের অধিকারের কথা এখানে বলা দরকার। ‘’ তিনি বলেন, ‘’বাংলাদেশে তৃতীয় লিঙ্গ, হিজড়া ও যৌন বৈচিত্র্যের অন্য মানুষদের সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। সবার কথা বলার জন্য এখন খোলামেলা পরিবেশ তৈরি করা জরুরী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


