মারুফার সুইংয়ে মুগ্ধ মালিঙ্গা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পেসার মারুফা আক্তার কি এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা ডেলিভারিটাই উপহার দিলেন? লঙ্কান পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা মনে করছেন এমনটাই। মারুফার নিখুঁত ইনসুইংয়ে অভিভূত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন এই ইয়র্কার স্পেশালিস্ট।
বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে পেয়েই আগুন ঝরান মারুফা। ইনিংসের প্রথম ওভারেই তিনি পরপর দুই বলে দুর্দান্ত দুটি ইনসুইং ডেলিভারিতে পাকিস্তানের উমাইমা সোহেল ও ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে বোল্ড করে দেন। তার এই বিধ্বংসী স্পেলের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আইসিসিও তা শেয়ার করে।
এই ভিডিও দেখেই মুগ্ধতা প্রকাশ করেন লাসিথ মালিঙ্গা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি মারুফার বোলিংয়ের ভিডিও শেয়ার করে লেখেন, ‘নিখুঁত স্কিল। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’
যদিও এমন বিধ্বংসী বোলিং মারুফার জন্য নতুন নয়। এর আগেও তিনি তার নিখুঁত ইনসুইং দিয়ে ব্যাটারদের পরাস্ত করেছেন।
উল্লেখ্য, মারুফার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় এবং বাংলাদেশ ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না











