মার্কিন ভিসা না পেয়ে ভারতে নারী চিকিৎসকের আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০০ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ভিসা না পেয়ে ভারতে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মূলত মার্কিন ভিসা না পেয়ে ৩৮ বছর বয়সী ওই নারী চিকিৎসক তীব্র হতাশার মধ্যে ছিলেন এবং একপর্যায়ে নিজ অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করেন।
পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করেন। এছাড়া এই ঘটনায় বাড়ি থেকে একটা সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, গত শনিবার আত্মহত্যার এই ঘটনাটি প্রকাশ্যে আসে। পরিবারের সদস্যরা অন্য এলাকায় থাকেন। দীর্ঘক্ষণ দরজায় নক করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে মৃত অবস্থায় পান তারা।
মূলত সাড়াশব্দ না পাওয়ার বিষয়টি গৃহকর্মী প্রথমে লক্ষ্য করেন। তিনি ডাক্তার রোহিনির দরজায় বারবার নক করেও কোনও সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পুলিশ জানায়, মৃত ওই চিকিৎসকের নাম রোহিনি।
ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে তিনি ঘুমের ওষুধের অতিরিক্ত ডোজ নিয়েছেন বা নিজেই কোনো ওষুধ ইনজেকশন দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
এদিকে ওই নারী চিকিৎসকের বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে তিনি হতাশার কথা উল্লেখ করেন এবং মার্কিন ভিসা প্রত্যাখ্যানের কথাও লেখা ছিল। রোহিনির মা লক্ষ্মী জানান, তার মেয়ে চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় ছিলেন। কিন্তু ভিসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন।
হায়দরাবাদের পদ্মা রাও নগরে তিনি থাকতেন। ইন্টারনাল মেডিসিনে বিশেষজ্ঞ হওয়ার ইচ্ছা ছিল তার। লক্ষ্মী বলেন, “সে মেধাবী ছাত্রী ছিল। ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত কিরগিজস্তানে এমবিবিএস করেছে। তার পড়াশোনাও খুব ভালো ছিল, আর ভবিষ্যৎ নিয়ে বড় স্বপ্ন ছিল।”
নারী ওই চিকিৎসকের মা আরও জানান, তিনি মেয়েকে ভারতেই থেকে চিকিৎসাসেবায় যুক্ত হতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু রোহিনি যুক্তরাষ্ট্রে রোগীর সংখ্যা কম, আয়ের সুযোগ বেশি— এ যুক্তি দেখিয়ে সেখানে যেতে চাইতেন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা অনুমোদনের অপেক্ষায় থাকা অবস্থায় হতাশা ও মানসিক চাপ আরও বেড়ে যায় বলে জানান লক্ষ্মী। মেষপর্যন্ত ভিসা না মেলায় তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






