ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৩:২২:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মালালার দেখা পেল লারা

আপডেট: ১০:১৬ এএম, ৩ আগস্ট ২০১৪ রবিবার

9f3ca259f2793e9bb7d49b746d51599d-Untitled-7ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মালালাকে নিজের সইসহ একটা ব্যাটও উপহার দিয়েছেন ক্রিকেট  কিংবদন্তি ব্রায়ান  লারা। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে মালালা দেখা পেয়ে গেলেন কিংবদন্তি ক্রিক্রেটার ব্রায়ান  লারার। শিক্ষা ও শান্তির  প্রচারে  ত্রিনিদাদের  ন্যাশনাল  একাডেমি  অব  পারফর্মিং  আর্টসে  বক্তব্য রাখতে  গিয়েই  লারার  সঙ্গে  দেখা  মালালার৷ জন্ম পাকিস্তানে  বলে  ক্রিকেট  খেলাটাও মালালার  খুব  পছন্দের। আর  ক্রিকেট  ভালোবাসলে  কি  লারাকে  ভালো  না  বেসে  থাকা  যায়! কিংবদন্তি  ক্যারিবিয়ানের  সঙ্গে  দেখা  হওয়ার  পর  তাই  মালালার প্রতিক্রিয়া,  ‘কোনো  দিন  ভাবিনি  ব্রায়ান  লারার  সঙ্গে  দেখা  হবে৷ কী অসাধারণ মানুষ! দু’বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত পাকিস্তানি এই কিশোরীকে নিজের সইসহ একটা ব্যাটও উপহার দিয়েছেন লারা। সঙ্গে লিখেছেন, ‘মালালা ইউসুফজাইকে—যে বিশ্বের কাছে এক বিশাল প্রেরণা৷’ উপহার পেয়ে উচ্ছ্বসিত মালালা সঙ্গে সঙ্গেই স্টান্স নেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে গেছেন ক্যামেরার সামনে। পরে ত্রিনিদাদের স্কুলছাত্রদের সামনে নিজের বক্তৃতায়ও বলেছেন, ‘লারাকে বলতে শুনেছিলাম, ক্রিকেট ব্যাপারটা একটু একটু করে শিখতে হয়৷ শিক্ষাও ক্রিকেটের মতো৷ এটাও একটু একটু করেই শিখতে হয়৷’ ৩.০৮.২০১৪