মুক্তিবাহিনী ও মিত্র বাহিনীর মিলন মেলা ১০ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী সদস্য, সন্তান ও প্রজন্মের যৌথ মিলন মেলা আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আয়োজিত মেলা বাস্তবায়ন নিয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, বাঙালির মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের তৎকালীন সরকার ও জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সৈন্য মিত্রবাহিনীর সদস্য হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছেন, আহত হয়েছেন ও আত্মত্যাগ করেছেন তাদের অবদান শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি।
১৯৭১ সালের সকল বীর যোদ্ধাদের অবদানকে স্মরণীয়-বরণীয় করে রাখতে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সদস্য, সন্তান ও প্রজন্মের যৌথ মিলন মেলা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই যৌথ মিলন মেলা সফল করতে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর সন্তানেরা ১৯৭১ এর ন্যায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর এ মিলনমেলা হবে। এর উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক।
দিনব্যাপী কর্মসূচিতে থাকবে, বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন, উত্তরীয় প্রদান, সম্মাননা পত্র ও স্মারক প্রদান, স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভারতীয় মিত্র বাহিনীর সন্তান সুপর্ণা বন্দোপাধ্যায় ও প্রজন্ম উপাসনা ব্যানার্জী।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


