মেক্সিকোতে বাজারে হামলা-আগুন, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৭ এএম, ১১ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মেক্সিকোতে একটি বাজারে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে মুখোশধারীরা। এতে অন্তত নয়জন নিহত হয়েছেন। মেক্সিকোর মধ্যাঞ্চলীয় টোলুকা শহরের প্রধান একটি বাজারে মারাত্মক হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়ার পর প্রাণহানির এই ঘটনা ঘটে।
ব্যবসায়িক দ্বন্দ্বের সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
স্থানীয় সময় সোমবার একদল মুখোশধারী ওই বাজারে মারাত্মক হামলা চালায়। এতে নয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আটজনই ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে মারা যান।
আল জাজিরা বলছে, এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি এবং হামলায় জড়িত সন্দেহভাজনদের নামও জানানো হয়নি।
প্রসিকিউটরের বিবৃতিতে হয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বের সাথে হামলার সংশ্লিষ্টতা থাকতে পারে। টোলুকার মেয়র রেমুন্ডো মার্টিনেজ মিলেনিও সংবাদপত্রকে বলেছেন, মার্কেটে বিক্রেতা এবং ওই প্রাঙ্গনের মালিকদের মধ্যে বিরোধের ফলে সম্ভবত আগুন লেগেছে।
আল জাজিরা বলছে, হামলার ঘটনা ঘটা টোলুকার এই বাজারটি সমগ্র মেক্সিকোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম বাজার। প্রতিদিন এই বাজারটিতে প্রায় ২৬ হাজার ক্রেতা আসেন।
এছাড়া প্রায় ১০ লাখ বাসিন্দার শহর টোলুকাকে মেক্সিকোর রাজধানীর মেট্রোপলিটন এলাকার অংশ হিসাবে বিবেচনা করা হয়। এখানকার কিছু বাসিন্দা কাজ করার জন্য মেক্সিকো সিটিতে যাতায়াত করে থাকেন।
অবশ্য মেক্সিকোতে বাজারে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। অতীতে দেশটির বিক্রেতাদের কাছ থেকে ‘সুরক্ষা অর্থ’ আদায়ের জন্য অপরাধী গোষ্ঠীগুলো বাজারে আগুন লাগানোর মতো ঘটনা ঘটিয়েছে।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











