মেক্সিকোর প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
সমর্থকদের সঙ্গে দেখা করার সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছেন এক ব্যক্তি। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এই ঘটনা ঘটেছে। পরে দেশটির পুলিশ ওই ব্যক্তিকে পরে গ্রেপ্তার করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছের একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে তিনি সমর্থকদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি প্রেসিডেন্ট ক্লাউদিয়ার কাছে এসে কাঁধে হাত রাখেন এবং অন্য হাতে কোমর ও বুক স্পর্শ করে তার গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন।
পরে প্রেসিডেন্টের নিরাপত্তা দলের এক সদস্য দ্রুত এগিয়ে এসে ওই ব্যক্তিকে সরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে মনে হচ্ছিল। এই ঘটনার পরও প্রেসিডেন্ট শেইনবাউম শান্ত থেকে সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
একই সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে ছবি তুলতে রাজি হন তিনি। সেখান থেকে বিদায় নেওয়ার সময় ওই ব্যক্তির পিঠে হাত রাখেন তিনি।
দেশটির প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষ বলেছে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার পর মেক্সিকোর নারীবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান সিতলালি হারনান্দেজ প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রেসিডেন্ট শেইনবাউমই দেশটিতে এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন।
সিতলালি হারনান্দেজ বলেছেন, ‘আজ আমাদের প্রেসিডেন্ট যে ধরনের আচরণের শিকার হয়েছেন, আমরা তার নিন্দা জানাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘এ ধরনের পুরুষতান্ত্রিক মানসিকতা নারীর ব্যক্তিগত পরিসর ও দেহে অনধিকার আক্রমণ স্বাভাবিক করে তোলে। এটি অত্যন্ত উদ্বেগজনক।’
জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সী নারীদের প্রায় ৭০ শতাংশ জীবনে অন্তত একবার যৌন হয়রানির শিকার হয়েছেন।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











