মেটার নতুন ডিসপ্লে স্মার্ট গ্লাস উন্মুক্ত
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে থাকতে প্রথমবারের মতো বিল্ট-ইন ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট গ্লাস উন্মোচন করল মেটা। গত বুধবার মেনলো পার্কে কোম্পানির সদর দপ্তরে বার্ষিক মেটা কানেক্ট ২০২৫ সম্মেলনে সিইও মার্ক জুকারবার্গ প্রকাশ্যে দেখালেন নতুন প্রজন্মের মেটা রে-বেন ডিসপ্লে গ্লাস।
নতুন গ্লাসটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ডান লেন্সে একটি ছোট ডিসপ্লে। যেখানে নোটিফিকেশনসহ প্রাথমিক তথ্য ভেসে উঠবে। সঙ্গে থাকছে একটি বিশেষ রিস্টব্যান্ড কন্ট্রোলার। যা হাতের অঙ্গভঙ্গি অনুবাদ করে ব্যবহারকারীর কমান্ডে রূপান্তর করবে। টেক্সটের জবাব দেওয়া কিংবা কল রিসিভের মতো কাজ করা যাবে সহজেই। দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। বাজারে আসবে ৩০ সেপ্টেম্বর থেকে।
জুকারবার্গ বলেন, “গ্লাস হলো পার্সোনাল সুপারইনটেলিজেন্সের জন্য আদর্শ ডিভাইস। কারণ এগুলো আপনাকে বাস্তব মুহূর্তে উপস্থিত থাকতে দেয়। পাশাপাশি এআই প্রযুক্তির সব সুবিধা দেয়। যা আপনাকে আরও স্মার্ট করে। যোগাযোগে সাহায্য করে, স্মৃতি শক্তিশালী করে, এমনকি ইন্দ্রিয়কেও বাড়িয়ে তোলে।”
প্রতিদ্বন্দ্বী দৌড়ে মেটার অবস্থান
মেটা ইতিমধ্যে রে-বেন লাইনআপে সাফল্য পেয়েছে। তবে গুগল ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন উন্নত এআই মডেল উন্মোচনে ব্যস্ত। তখন মেটা শীর্ষ প্রকৌশলীদের দলে টানতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে।
বিশ্লেষকদের মতে, নতুন ডিসপ্লে গ্লাস বাণিজ্যিকভাবে বড় সাফল্য নাও পেতে পারে। তবে ২০২৭ সালে আসতে যাওয়া মেটার উচ্চাকাঙ্ক্ষী ‘ওরিয়ন’ গ্লাসের দিকে এটি একটি ধাপ।
নতুন সংযোজন : স্পোর্টস গ্লাস
মেটা একই অনুষ্ঠানে প্রকাশ করেছে অ্যাথলেটদের জন্য অক্লে ভ্যানগার্ড গ্লাস। দাম ৪৯৯ ডলার। এটি গারমিন ও স্ট্রাভার মতো ফিটনেস প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে রিয়েল-টাইম ট্রেনিং ডেটা দেখাবে এবং ব্যায়ামের পর বিশ্লেষণ দেবে। ব্যাটারি ব্যাকআপ থাকবে ৯ ঘণ্টা। বাজারে আসছে ২১ অক্টোবর।
এছাড়া আপডেট এসেছে পুরোনো রে-বেন সিরিজেও। নতুন সংস্করণে দ্বিগুণ ব্যাটারি লাইফ ও উন্নত ক্যামেরা থাকছে। দাম ৩৭৯ ডলার।
চ্যালেঞ্জ রয়ে গেছে
ডিভাইসটির ডেমোতে কিছু সমস্যা দেখা দিলেও দর্শকরা করতালি দিয়ে জুকারবার্গকে সমর্থন জানান। তবে বিশ্লেষকদের মতে, প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও সফটওয়্যারের আরও উন্নতি না হলে সাধারণ ভোক্তাদের কাছে এটি এখনো আকর্ষণীয় হয়ে উঠবে না।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার


