ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ২৩:১২:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

মেয়ের সঙ্গে নতুন গানে সাবিনা

আপডেট: ০৮:২৪ এএম, ৩১ আগস্ট ২০১৪ রবিবার

স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : এবার নিজের মেয়ের সাথে গান গেলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন।  প্রতিচ্ছবি নামের দ্বৈত অ্যালবামে মেয়ে বাঁধনের সঙ্গে একসঙ্গে গান গেয়েছিলেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। আট বছর পর আবারও মা-মেয়ে গাইছেন একই অ্যালবামে। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং হয়েছে। বাকি কাজও শেষ হবে এ বছরের মধ্যে। 0a1a19a8e312fc24959d76fcde4637bd-12বাঁধন বলছিলেন, ‘ মায়ের উৎসাহেই আমার গান গাওয়া। এবারের অ্যালবামে আমরা দুজন চারটি দ্বৈত গানে কণ্ঠ দেব। মা এখন যুক্তরাষ্ট্রে আছেন। ফেরার পর বাকি গানগুলোতে কণ্ঠ দেওয়ার কাজ শেষ হবে।’ সাবিনা ইয়াসমীন ও বাঁধনের অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রাজেশ ঘোষ ও মহিদুল হাসান। দুস্থ শিশুদের সাহায্যার্থে গান গাইতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন সাবিনা ইয়াসমীন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে গান গাইবেন তিনি। ৩১.০৮.২০১৪