ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২:৪৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৩ পিএম, ১ আগস্ট ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় পর্যন্ত ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সরকার ঘোষিত শনিবার (৩১ জুলাই) রাত ৮ টা থেকে রোববার (০১ আগস্ট) বেলা ১২ টা পর্যন্ত গণপরিবহন চালুর সিদ্ধান্তের পর থেকে মহাসড়কটিতে যানবাহনের চাপ বাড়তে থাকে। ফলে এ যানজটের সৃষ্টি হয়।

এর আগে রোববার থেকে গার্মেন্টস ও শিল্পকারখানা খুলে দেয়ার ঘোষণার পর শনিবার সকাল থেকেই মহাসড়কটিতে ঢাকামুখি মানুষের ঢল নেমেছে। চাকরি বাঁচাতে লোকজন খোলা ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলযোগে কয়েকগুন বেশি ভাড়ায় ঢাকার দিকে রওনা দেয়। পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে অনেকেই।

এদিকে যানজটের কারণে চরম ভোগান্তি যাত্রী ও যানবাহনের চালকরা। বিশেষ করে নারী ও শিশুদের পড়তে হচ্ছে চরম বিপাকে।

তবে যানজটের বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি ইয়াসির আরাফাত ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

-জেডসি