যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি স্কুলে বন্দুক হামলায় তিনজনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুক হামলা চালানো হয়। এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
ম্যাডিসন শহরের পুলিশ প্রধান শন বার্নস বলেছেন, নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।
উইসকনসিনের গভর্নর টনি এভারস বলেছেন, এমন ঘটনা ব্যাখ্যা করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। একজন বাবা, একজন দাদা ও একজন গভর্নর হিসেবে এটা আমার কাছে অচিন্তনীয় যে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী সকালে ঘুম থেকে উঠে স্কুলে যাবে এবং সে আর কখনো ফিরে আসবে না!
এ ঘটনায় আগামী ২২ ডিসেম্বর রাজ্যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেছেন, এখনই কংগ্রেসে আমাদের আইন করা উচিত। এটা অপ্রত্যাশিত যে আমরা আমাদের বাচ্চাদের বন্দুক সহিংসতা থেকে রক্ষা করতে পারছি না। এভাবে চলতে দেওয়া যায় না।
এদিকে ম্যাডিসন পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবারের এ ঘটনায় তদন্ত চলছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






