যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৬ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
ফের বিমান দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। শুক্রবার আমেরিকার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, কমপক্ষে দুজন আরোহী নিয়ে বিমানটি একটি শপিং মলের কাছে ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন হতাহত হয়ে থাকতে পারেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে ফিলাডেলফিয়ার জরুরি ব্যবস্থাপনা কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনাস্থলে 'বড় ধরনের ঘটনা' ঘটেছে বলে নিশ্চিত করলেও বিস্তারিত আর কিছু জানায়নি।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে শহরের জরুরি ব্যবস্থাপনা অফিস এক্স-এ লিখেছে, 'রুজভেল্ট মলের বিপরীতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার কটম্যান এবং বুস্টেলটন অ্যাভিনিউয়ের কাছে বড় ঘটনা ঘটেছে। রুজভেল্ট বুলেভার্ডের কিছু অংশসহ এলাকার রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। আপতত সেই এলাকা এড়িয়ে চলুন।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সারি সারি বাড়ির কাছে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকজন দমকল কর্মী ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
ফ্লাইট ডেটা অনুযায়ী, একটি ছোট বিমান স্থানীয় এয়ারপোর্ট থেকে সন্ধ্যা ৬টা ৬ মিনিটে উড়ে যায় এবং প্রায় ৩০ সেকেন্ড পর এক হাজার ৬০০ ফুট উচ্চতায় ওঠার পর রাডার থেকে সেটি অদৃশ্য হয়ে যায়। দুর্ঘটনাস্থলটি উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে প্রায় ৪.৮ কিলোমিটার দূরে অবস্থিত।
এর আগে গত বুধবার (২৯ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির কাছে রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সেনাবাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এতে বিমানে থাকা ৬৪ জন যাত্রীই প্রাণ হারান। মাঝআকাশে হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের পরে বিমানটি একটি নদীতে পড়ে যায়। সামরিক হেলিকপ্টারে থাকা তিনজনেরও মৃত্যু ঘটেছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া











