‘যুক্তরাষ্ট্র এখনো নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪০ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র এখনো নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়। এর উদাহরণ হিসেবে তিনি গত নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয়ের কথা উল্লেখ করেছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে মিশেল ওবামাকে প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্রে নারী প্রেসিডেন্টের জন্য কি যথেষ্ট ক্ষেত্র তৈরি হয়েছে? জবাবে সাবেক এই ফার্স্ট লেডি বলেন, ‘গত নির্বাচনেই আমরা এর উদাহরণ দেখেছি। দুঃখজনক হলেও, আমরা প্রস্তুত নই।’
মিশেল ওবামা আরও বলেন, কখনো ভাববেন না, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবো। কারণ, আপনারা মিথ্যা বলেছেন। নারী নেতৃত্বের জন্য আমাদের আরও পরিণত হতে হবে। এখনো অনেক পুরুষ মনে করে না যে, তারা নারী নেতৃত্ব মেনে নিতে পারবে।
গত শুক্রবার নিউইয়র্কের ব্রুকলিনে ‘দ্য লুক’ নামে মিশেল ওবামার একটি বইয়ের প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নারী নেতৃত্ব নিয়ে মিশেলকে প্রশ্ন করেন মার্কিন অভিনেত্রী এলিস রস।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, অনেক ডেমোক্র্যাট সমর্থকের কাছে মিশেল ওবামা বেশ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে মিশেলকে তারা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখার প্রত্যাশা করছেন। তবে সাবেক এই ফার্স্ট লেডি তা বরাবরই অস্বীকার করেছেন। ২০১৬ সালে ফার্স্ট লেডি থাকা অবস্থায়ও বলেছিলেন, তিনি কখনো প্রেসিডেন্ট প্রার্থী হবেন না।
গত নির্বাচনে কমলা হ্যারিসের প্রচারণায় অংশ নিয়েছিলেন বারাক ওবামা। সেখানে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন। গত মাসে বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কমলা হ্যারিস। সেখানে তিনি বলেছিলেন, তিনি এখনো রাজনীতি থেকে হারিয়ে যাননি। আবারও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন।
যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৮ সালে। বিবিসিকে হ্যারিস বলেছিলেন, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিশ্বাস করেন, হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না






