যে সমীকরণে ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার
ফাইল ছবি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স স্বস্তিদায়ক হলেও ওয়ানডেতে অবস্থা শোচনীয়। অথচ, এই সংস্করণেই একসময় সবচেয়ে ভালো খেলত টাইগাররা। অবস্থা এতই খারাপ যে, সবশেষ ১১ ম্যাচের ১০টিতেই দেখতে হয়েছে হার। সিরিজ হার টানা চারটি।
এমন বাজে পারফরম্যান্সের প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়ে। ১০ নম্বরে আছে দলটি। যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় দলের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলাও পড়েছে শঙ্কায়।
দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ র্যাঙ্কিংয়ের সেরা নয়ে থাকতে হবে বাংলাদেশকে। তবে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটের বাইরে চলে যায় সেক্ষেত্রে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে।
আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আরও আটটি সিরিজ খেলবে। প্রতিটি সিরিজেই ৩টি করে, অর্থাৎ ২৪টি ম্যাচ হবে। আফগান সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিটি সিরিজই তিন ম্যাচের। এর মধ্যে আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড, জুনে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ তিনটি দেশের বাইরে খেলবে বাংলাদেশ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







