যোনিতে জ্বালা ভাব ও চুলকানি, স্বস্তি মেলাতে করণীয়
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
নারীদের মধ্যে ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন খুব সাধারণ একটি সমস্যা। এই সমস্যা হলে যোনি এলাকায় অস্বস্তি, চুলকানি, জ্বালাভাবের মতো সমস্যা দেখা দেয়। কিন্তু অধিকাংশ নারীই এসব সমস্যা নিয়ে খোলাখুলি আলোচনা করতে চান না। লজ্জা পান। এড়িয়ে চলেন।
কিন্তু এই সমস্যার সমাধান না করলে বিপদ আপনারই। এই সংক্রমণের লক্ষণ কী? কীভাবেই বা মিলবে পরিত্রাণ?— সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এ সম্পর্কে কিছু তথ্য জানান স্ত্রীরোগ বিশেষজ্ঞ চন্দ্রিমা দাশগুপ্ত। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-
কাদের মধ্যে ঝুঁকি বেশি?
যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের মধ্যে ভ্যাজাইনাল ইস্ট ইনফেকশন হওয়ার ঝুঁকি বেশি। ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগ সঙ্গী হলে এই সমস্যা হতে পারে। হরমোনের ভারসাম্যহীনতা কিংবা ওষুধ ও অ্যান্টিবায়োটিকের প্রভাবেও যোনিতে এই সমস্যা হয়।
কোনো কারণে যোনির ভেতরের ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গেলে এই সমস্যা দেখা দেয়। গর্ভাবস্থায় এই সংক্রমণ খুব স্বাভাবিক।
ভ্যাজাইনাল ইস্ট সংক্রমণের উপসর্গ
যোনি এলাকায় অস্বস্তি
যোনির চারপাশে ও ভেতরে চুলকানি
যৌনাঙ্গের চারপাশে লালচে ভাব ও জ্বালা ভাব
ফেনাযুক্ত সাদা স্রাব নির্গত হওয়া
চিকিৎসা
ভ্যাজাইনাল ইস্ট সংক্রমণের চিকিৎসায় সাধারণত দুই ধরনের ওষুধ ব্যবহার হয়। কখনো কখনো যোনি এলাকায় অয়েনমেন্ট লাগানোর পরামর্শ দেওয়া হয়। আবার অনেকসময় ওষুধও খেতে হয়। মূলত এই সংক্রমণের চিকিৎসায় অ্যান্টি-ফাঙ্গাল টিট্রমেন্ট করা হয়।
ভ্যাজাইনাল ইস্ট সংক্রমণ দমনের উপায়
যৌনাঙ্গে ইস্ট সংক্রমণের হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে সতর্ক থাকতে হবে। সাধারণত কয়েকটি বিষয় মেনে চললেই এই সংক্রমণ থেকে দূরে থাকা যায়।
যোনির ভেতরে কোনোভাবে পানি বা সাবান কিছু দেওয়া যাবে না। কেবল যোনির ওপরের অংশ পরিষ্কার করবেন। যোনি ভেতর কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে, সেগুলো নষ্ট হয়ে গেলেই বিপদ বাড়ে। যোনি এলাকা পরিষ্কারের জন্য পানি ও সাবান ব্যবহার করুন। যোনির ভেতরের অংশে যেন তা না যায় সেদিকে খেয়াল রাখুন।
ক্ষারহীন সাবান ব্যবহার করুন। যোনি এলাকায় কোনো সুগন্ধি পণ্য ব্যবহার করবেন না। গোসলের পানিতে অল্প সাদা ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন।
ভেজা অন্তর্বাস পরে থাকবেন না। অন্তর্বাস ভিজে গেলে দ্রুত তা পরিবর্তন করে নিন। পাশাপাশি টাইট অন্তর্বাস এড়িয়ে চলুন। সুতির অন্তর্বাস পরুন। টাইট প্যান্ট বা লেগিংস এড়িয়ে চলুন।
পিরিয়ডের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। স্যানিটারি প্যাড ও ট্যাম্পন সময়মতো পরিবর্তন করুন। মেন্সট্রুয়াল কাপও ব্যবহার করতে পারেন
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










