যৌতুকবিরোধী আইনের অপব্যবহার করছে ভারতীয় নারীরা
আপডেট: ০১:৪১ পিএম, ৪ জুলাই ২০১৪ শুক্রবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম ঢাকা:
স্বামী ও তার পরিবারকে হয়রানি করতে শক্তিশালী যৌতুকবিরোধী আইনের অপব্যবহার করছে ভারতীয় নারীরা। ভারতীয় সুপ্রীম কোর্ট এমনটাই জানিয়েছেন।
বিচারকরা বলছেন আইনটি নারীদের সহায়তা করার জন্য কার্যকর হলেও এটা 'খেয়ালী নারীদের অস্ত্র' হিসেবে ব্যবহৃত হচ্ছে।
বর্তমানে আদালত কারো বিরুদ্ধে যৌতুকের অভিযোগ আনা হলে নয় দফা চেকলিস্ট অনুসরণ করার পর গ্রেফতার করতে পুলিশকে আদেশ দিয়েছেন।
'সত্য হলো এই সেকশন ৪৯৮এ একটি বিচারের এখতিয়ারভূক্ত এবং অজামিনযোগ্য অপরাধ যা এই বিধানের মহিমাকে একটি সন্দেহজনক অবস্থানে নিয়ে গেছে যখন এটা হতাশ স্ত্রীদের রক্ষা করার বদলে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।'
গত বুধবার একটি বেঞ্চের দুইজন বিচারক সি কে প্রসাদ ও পি সি ঘোষ আদেশে একথা বলেন।
আদালত জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে ৪৭ হাজার নয়শত ৫১ জন নারীসহ প্রায় দুই লাখ মানুষ যৌতুকের অপরাধে গ্রেফতার হয়েছে। কিন্তু অভিযুক্তদের মাত্র ১৫ শতাংশ সত্যিকারের অপরাধী।
বিচারকরা আরও বলেন, ' হয়রানি করার সবচেয়ে সহজতম উপায় হচ্ছে স্বামী ও তার আত্মীয়স্বজনকে এই বিধানের আওতায় গ্রেফতার করানো। বেশ কিছু সংখ্যক মামলায় স্বামীর শয্যাশায়ী দাদা-দাদী এমনকি দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা বোনদেরকেও গ্রেফতার করা হয়।'
এই আইনটির অপব্যবহারের প্রতি উদ্বেগ প্রকাশ করে বিচারকরা অভিযুক্তকে 'স্বয়ংক্রিয়ভাবে গ্রেফতার নয়', বরং 'নয় দফা চেকলিস্ট' মেনে 'গ্রেফতার করার মতো প্রয়োজনীয় কারণ রয়েছে বলে মনে হলে' গ্রেফতার করার আদেশ দেন পুলিশকে।
শুধু তাই নয় পুলিশ গ্রেফতার করলে একজন ম্যাজিস্ট্রেটের দ্বারা অভিযুক্তকে আটক করার জন্য অনুমোদন নিতেই হবে। আদালত এমনটাই বিধি জারি করেন।
আদালত জানান, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১২ সালে ৪৭ হাজার নয়শত ৫১ জন নারীসহ প্রায় দুই লাখ মানুষ যৌতুকের অপরাধে গ্রেফতার হয়েছে। কিন্তু অভিযুক্তদের মাত্র ১৫ শতাংশ সত্যিকারের অপরাধী।
ভারতে ১৯৬১ সাল থেকে যৌতুক নেয়া বেআইনি হিসেবে ধরা হয়। তারপরও এর ব্যবহার এবং যৌতুকের কারণে মৃত্যু ও হয়রানি বাড়তে থাকলে ১৯৮৩ সালে ভারতীয় প্যানাল কোড-সেকশন ৪৯৮এ একটি শক্তিশালী যৌতুকবিরোধী আইন চালু করে।
বিবিসি থেকে
০৪.০৭.২০১৪
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ











