যৌন নিপীড়ককে জুতাপেটা করেছিলেন ক্যামিলা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৫ পিএম, ২ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলা কিশোরী বয়সে একবার যৌন নিপীড়কের হাতে পড়েছিলেন। সম্প্রতি প্রকাশিত রাজপরিবার নিয়ে লেখা এক বইয়ে এ দাবি করা হয়েছে। টাইমস পত্রিকার সাবেক রয়্যাল সম্পাদক ভ্যালেনটাইন লোর বই ‘পাওয়ার অ্যান্ড দ্য প্যালেস’ এ বিষয়টি উঠে এসেছে।
ওই বইয়ে উল্লেখ করা হয়, ২০০৮ সালে লন্ডনের মেয়র থাকাকালে বরিস জনসনকে ঘটনাটি জানিয়েছিলেন ক্যামিলা।
১৬ বা ১৭ বছর বয়সে ট্রেনে চড়ে প্যাডিংটন স্টেশনের দিকে যাচ্ছিলেন ক্যামিলা। এ সময় এক ব্যক্তি তার শরীর স্পর্শ করতে থাকেন। সঙ্গে সঙ্গে ক্যামিলা তার জুতা খুলে ওই ব্যক্তিকে পেটাতে শুরু করেন। ঘটনার পর লন্ডনে পৌঁছে স্টেশনের কর্মীদের বিষয়টি জানান ক্যামিলা। পরে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
ক্যামিলা বরিস জনসনকে বলেছেন, এমন পরিস্থিতিতে পড়লে তার মা তাকে জুতা দিয়ে আত্মরক্ষার পরামর্শ দিয়েছিলেন।
বাকিংহাম প্যালেস এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ঘটনাটির বিবরণ নিয়ে আপত্তি জানায়নি।
এদিকে কয়েক বছর ধরে কুইন কনসর্ট ক্যামিলা নারীর প্রতি সহিংসতা, যৌন নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আসছেন।
২০২০ সালে এক বক্তৃতায় ক্যামিলা বলেন, কাজের সুবাদে আমি অনেক নারীর সঙ্গে কথা বলেছি, যারা বছরের পর বছর পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু তারা শেষ পর্যন্ত বিজয়ী হয়েছেন। তারা আর ভুক্তভোগী নন। তাদের গল্পগুলো অত্যন্ত বেদনাদায়ক এবং শুনে অনেকের চোখে পানি এসেছে।
গত এপ্রিলে সেফলাইভসের এক অনুষ্ঠানে ক্যামিলা বলেন, ১০ বছর আগে হলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। তখন এসব বিষয়ে কথা বলা একেবারেই নিষিদ্ধ ছিল। কিন্তু এখন ভুক্তভোগীরা নিজেরাই উঠে দাঁড়িয়ে তাদের গল্প বলছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত করছেন।
রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, এতদিন ক্যামিলা ঘটনাটি প্রকাশ্যে আনেননি। কারণ তিনি নিজের অভিজ্ঞতার দিকে দৃষ্টি আকর্ষণ না করে ভুক্তভোগীদের গল্প সামনে আনতে চেয়েছেন।
- আজ আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ
- রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- সম্রাজ্ঞী উ, ইতিহাসের সবচেয়ে ধনী এক নারী
- চার দিনের ছুটি শেষে ঢাকামুখী মানুষ
- ফরিদপুরে তিন নারী প্রার্থীর দু’জন বিজয়ী
- কারখানায় সংগ্রাম: গার্মেন্টসকন্যাদের গল্প
- তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে রেকর্ড তেলআবিবের
- ফুলে ফুলে বসন্তের গান: রঙ, গন্ধ আর জীবনের উৎসব
- ৩৫–৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি বিএনপির
- মন্ত্রীদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট
- নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার
- থানকুনির ভেষজ গুণ, শরীর-সৌন্দর্য চর্চায় উপকার
- দেশি-বিদেশি সাংবাদিকদের মুখোমুখি তারেক রহমান
- বিএনপির জয়: নারী ভোটারদের প্রত্যাশা ও ভাবনা