রমজানে কোষ্ঠকাঠিন্য, প্রতিরোধে করণীয়
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪২ এএম, ১৫ মার্চ ২০২৫ শনিবার
সংগৃহীত ছবি
কোষ্ঠকাঠিন্য একটি যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর সমস্যা। রমজানে এই সমস্যার প্রবণতা বেড়ে যায়। অনেক রোজদারই এই সমস্যায় ভোগেন। সাবধানতা অবলম্বন না করলে কোষ্ঠকাঠিন্যের কারণে মলত্যাগের সময় রক্তপাত হতে পারে। যা পরবর্তীতে পাইলস ও অ্যানাল ফিসারের মতো জটিল সমস্যার কারণ হতে পারে।
রোজায় কোষ্ঠকাঠিন্য বাড়ে কেন?
রমজানে আমাদের খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন হয়। সাহরিতে অনেকেই শাক-সবজি খেতে চান। ভাজা-ভুনা তরকারি খান। আবার ইফতারে খান ভাজাপোড়া খাবার। ফলে খাবারে ফাইবারের পরিমাণ অনেকটা কমে যায়।
অপর্যাপ্ত পানি পান, গরমে অধিক ঘামে সৃষ্ট হওয়া পানিশূন্যতা এবং দীর্ঘ ১৩ ঘণ্টা পানি পান করতে না পারার কারণে রমজানে কোষ্ঠকাঠিন্য বাড়ে। এছাড়াও হাইপোথাইরয়েডিজমের মতো কিছু রোগ; কিছু ওষুধ যা ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিনিয়ামসমৃদ্ধ ইত্যাদি কোষ্ঠকাঠিন্যের প্রভাব বাড়িয়ে দিতে পারে।
রমজানে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে করণীয়
ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। কারণ পানির অভাবেই এই সমস্যা বেশি হয়।
অধিক আঁশসমৃদ্ধ খাবার খান। খাদ্যতালিকায় রাখুন ঢেঁকিছাঁটা চাল, লাল আটা, গোটা শস্য, শাকসবজি ও ফলমূল।
চা-কফি যতটা সম্ভব কম খেতে হবে। এগুলো শরীর পানিশূন্য করে দেয়। পাশাপাশি অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার, চর্বিজাতীয় খাবার, ভাজাপোড়া, মাংস কম খেতে হবে।
ইফতারে অতিরিক্ত চিনিযুক্ত পানীয় বা শরবত না খাওয়াই ভালো। এর বদলে পানির পরিমাণ বেশি এমন ফল যেমন- তরমুজ, শসা, বাঙ্গি ইত্যাদি বেশি বেশি খেতে পারেন।
রমজানের খাদ্যতালিকায় রাখুন খেজুর। কারণ এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
আগে থেকেই যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে ইফতারে ইসবগুলের ভুসির শরবত খাওয়া যেতে পারে। এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
নিয়মিত কায়িক পরিশ্রম ও শরীরচর্চা করার চেষ্টা করুন। এগুলো কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
কোষ্ঠকাঠিন্যকে মোটেও অবহেলা করা উচিত নয়। সাধারণত যারা এই সমস্যায় ভোগেন তাদের পরবর্তীতে পাইলসসহ মলদ্বারের নানা সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। কারো যদি কোষ্ঠকাঠিন্যের পাশাপাশি মলত্যাগের আগে ও পরে রক্তপাত হয় কিংবা মলের সঙ্গে রক্তপাত হয়, মলত্যাগে ব্যথা অনুভব হয়, ওজন কমতে থাকে, তবে অবহেলা করবেন না। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ


