রাকসু: রাত পোহালেই ভোট, ক্যাম্পাসে উৎসবের আমেজ
রাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। দল-মত ভুলে সবাই মেতেছে গান-বাজনা ও মেহেদি উৎসবে।
সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে ক্যাম্পাস ফাঁকা থাকলেও বিকেল হতে হতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে উৎসবের আমেজ তৈরি হয়। শিক্ষার্থীরা একদিকে গানবাজনায় মেতে উঠেন। অন্যদিকে নারী শিক্ষার্থীরা মেতেছেন মেহেদি উৎসবে। দল-মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরিবহন মার্কেটে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাব্য কুন্ডু বলেন, ক্যাম্পাসে আছি প্রায় ৪ বছর। কিন্তু কখনো ক্যাম্পাসে এমন উৎসবমুখর পরিবেশ চোখে পড়েনি। খুবই ভালো লাগছে। রাকসুর কারণে সবাই দলমত ভুলে গিয়ে একসাথে আনন্দ করছে। এটাই সবচেয়ে ভালো লাগছে।
ইরিনা খাতুন নামের এক শিক্ষার্থী বলেন, রাকসুর কারণে এমন আমেজ তৈরি হয়েছে। প্রতিবছরই রাকসু নির্বাচন হতে হবে, তাহলে এমন উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে সারা বছর লেগে থাকবে।
পরিবহন মার্কেটে শিক্ষার্থীদের মেহেদি পড়িয়ে দিচ্ছেন স্বতন্ত্র নারীবিষয়ক সম্পাদক পদপ্রার্থী নিশা আক্তার। তিনি সমকালকে বলেন, শিক্ষার্থীদের মেহেদি পড়িয়ে দিয়ে ভালো লাগছে। ক্যাম্পাসে এমন পরিবেশ কখনো তৈরি হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর ক্যাম্পাসে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী ভাই বোনেরা কাল ভোট দিয়ে যোগ্য লোকদের নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
১৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী লড়াই করবেন। এর ভেতর সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ১৩ ও সহকারী সাধারণ সম্পাদক পদে ১৬ জন।
এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







