রাঙ্গামাটিতে হানিকুইন আনারসের ব্যাপক ফলন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১২ পিএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
রাঙ্গামাটির নানিয়ারচরে হানিকুইন জাতের আগাম আনারসের ব্যাপক ফলন হয়েছে। মৌসুমের আগে উৎপাদিত আগাম হানিকুইন আনারস চাষ লাভজনক। তাই এ জাতের আনারস চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা।
এবারো মৌসুম শুরুর বেশ আগেই বাজারে আসতে শুরু করেছে পাহাড়ের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক উৎপাদিত আগাম জাতের হানিক্ইুন জাতের আনারস। ‘হানিকুইন’ জাতের আনারস নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে। নানিয়ারচরে পাইকারদের হাত হয়ে এ আনারস ছড়িয়ে পড়ছে সারাদেশে।
পাহাড়ি টিলা ভূমিতে চাষ করা এ হানিকুইন জাতের আনারস অত্যন্ত রসালো ও সুমিষ্ট হওয়ায় এর চাহিদাও রয়েছে বেশী। চাহিদা বেশী থাকায় দেশের বিভিন্ন স্থানে পাইকাররা এ আনারস সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় তা সরবরাহ করছে।
জেলার ১০টি উপজেলার মধ্যে নানিয়ারচর উপজেলাতেই এ আনারস চাষ বেশী হয়ে থাকে। বর্তমানে জেলার নানিয়ারচর উপজেলার বিভিন্ন পাহাড়ে পাহাড়ে শোভা পাচ্ছে হানিকুইন জাতের আগাম আনারসের সমাহার। এবার এ জাতের আনারসের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখেও আনন্দের হাসি দেখা যাচ্ছে।
নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকার আনারস চাষী মো: কাদের বলেন, মৌসুমের আনারসের চেয়ে হানিকুইন জাতের আগাম আনারস চাষের মাধ্যমে আমরা বেশি লাভবান হচ্ছি, প্রতিটি আনারস বাগানেই বিক্রি করেছেন বাগানেই ২০ থেকে ২৫ টাকা দরে।
পাইকারি মৌসুমী ফল ব্যবসায়ী জসীম উদ্দিন বলেন, ‘বাজারে ফলের সরবরাহ কম থাকায় আনারসের দামও বেশি। আগাম আনারস হওয়ায় মৌসুমের চেয়ে এখন বেশি দামে কিনতে হচ্ছে। মৌসুমে প্রতি পিস ১০-১৫ টাকা কিনলেও এখন কিনতে হচ্ছে ২০-২৫ টাকা দরে। আমরা এগুলো ৩০-৪০ টাকা দরে বিক্রি করছি।
নানিয়ারচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহসান হাবিব বলেন, এ বছরে উপজেলার প্রায় ১১০০ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে, আধুনিক পদ্ধতি ও পরিমিত হরমোন ব্যবহারের মাধ্যমে মৌসুমের আগেই হানিকুইন জাতের আনারসের ব্যাপক ফলন হওয়ার অনেকে বাড়তি লাভের আশায় কয়েক বছর ধরে এ আনারস চাষে আগ্রহী হয়েছেন কৃষক।
তিনি আরো জানান, হানিকুইন জাতের এ আনারসের আগাম চাষে এক প্রকার হরমোন ব্যবহার করা হয়। এ হরমোন সঠিক সময়ে পরিমিত ব্যবহার করলে মানবদেহের কোনও ক্ষতি হয়না।
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







