রাজধানীর আট কেন্দ্রে আজ টিকা পাবে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৭ এএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের আজ মঙ্গলবার (২ নভেম্বর) রাজধানীর আটটি কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে। সোমবার সন্ধ্যায় উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আটটি কেন্দ্রের শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা, শিক্ষার্থীর সংখ্যা ও সময় জানিয়ে দেয়া হয়।
অধিদপ্তরের আওতাধীন ঢাকা মহানগরের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দিতে নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা, শিক্ষার্থীর সংখ্যা ও সময় পরবর্তী প্রয়োজনীয় কাজের জন্য পাঠানো হলো।
যে কেন্দ্রে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবে
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর আটটি কেন্দ্রে টিকা দেয়া হবে। শিক্ষার্থীদের টিকা কার্ডের দুই কপি সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে হবে।
বাড্ডা থানা এলাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রতিষ্ঠানের ৬৯৬ জন এবং স্যার জন উইলসন স্কুলের ৩০৫ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
মালিবাগ এলাকার সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ৯৭৪ জন এবং খালেদ হায়দার মেমোরিয়াল জুনিয়র গার্লস স্কুলের ১৯ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
বনানীর চিটাগং গ্রামার স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিটাগং গ্রামার স্কুলের ১৭৮ জন, বটমলি হোম গার্লস হাইস্কুলের ৪৯৯ জন এবং তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুলের ৩৪০ জনকে টিকা দেয়া হবে। এই কেন্দ্রে দুপুর ১২টা থেকে হলিক্রস গার্লস হাইস্কুলের এক হাজার ১৩৪ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ৫১৬ জন, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের ৫০০ জনকে টিকা দেয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
মিরপুরের ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ওই কলেজেরই ১০ জন, আহসানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের ৪২৭ জন এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৫৯৮ জনকে টিকা দেয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের এক হাজার ৩১০ জন শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
ধানমন্ডির কাকলী হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই প্রতিষ্ঠানের ২৮৫ জন, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের ৭০২ জন এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলের ১৭১ জনকে টিকা দেয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
উত্তরার সাউথ ব্রিজ স্কুল কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই স্কুলেরই ৫৬৬ জন, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের ৬০০ জনকে টিকা দেয়া হবে। আর দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত মাইলস্টোন কলেজের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
মিরপুরের (১৩ নম্বর) স্কলাস্টিকা স্কুল কেন্দ্রে ওই স্কুলের এক হাজার ২৩২ জনকে এবং দুপর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের এক হাজার শিক্ষার্থীকে টিকা দেয়া হবে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



