রাজনীতির শিকার শিশুরা
আপডেট: ১২:৩৬ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৫ বুধবার
আরিফ সামদানী, ধানমন্ডি বয়েজ স্কুল, ঢাকা : সারা দেশ যেন আজ মৃত্যু উপত্যকা। জ্বালাও-পোড়াও, বোম মারো-মানুষ মারো চলছে অবাধে। দেশের মানুষের কথা কারো ভাবার সময় নেই।এমন কি ভাবার সময় নেই শিশুদের কথাও।হায় দেশ! হায় রাজনীতি। দেশের মানুষের কথা কউ ভাবে না!আর শিশুদের কথা কে ভাববে!
উন্নত বিশ্ব জানে শিশুরাই তাদের ভবিষ্যৎ। তাই উন্নত বিশ্বের দেশগুলোতে শিশুদের নিরাপত্তার জন্য অনেক কিছুই করা হয়। কিন্তু আমাদের দেশে শিশুদের কথা কেউ ভাবে না।বরং রাজনৈতিক সহিংসতায় পুড়ে প্রতিদিন প্রাণ হারাচ্ছে অনেক শিশু। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বদলে আ জ রাজনীতির বলি বাংলাদেশের শিশুরা। রাজনীতিবিদদের কাছে তাদের জীবনের মূল্য নেই।
প্রতিদিন খবরের কাগজ খুলেই দেখা যায় নানা সহিংসতার খবর। কোথাও ককটেল ফুটেছে, কোথাও গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারা হয়েছে, কোথাও রেললাইনের ফিসপ্লেট খুলে ফেলা হয়েছে অথবা গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
এই ধরনের সহিংসতার হাত থেকে রেহাই পাচ্ছে না কোমলমতি শিশুরাও। নিষ্পাপ শিশুদের হতে হচ্ছে এই নোংরা রাজনীতির শিকার।
সেদিন যাত্রাবাড়িতে একটি বাসে পেট্রোল বোমা মারা হয়। এর ফলে আহত হয় শিশু সাফির। কিছুদিন আগেই ককটেলের আঘাতে চট্টগ্রামে একজন শিশু আহত হয়। রংপুরে বাসে দেয়া আগুনে নিহত হয় এক শিশুসহ চার জন। কুমিল্লায় পেট্রোল বোমায় পুড়ে মরেছে মাইশা ও শান্ত। কি দোষ ওদের?
এ ধরণের নানা সহিংসতা ও নাশকতার ফলে সাধারণ মানুষসহ ভোগান্তিতে পড়ছে শিশুরা। মা বাবা আজ সস্তানকে স্কুলে পাঠাতে ভয় পান। এমন অবস্থা ঘরে ঘরে।
এছাড়া দেশের গণমাধ্যমগুলোতে অধিকাংশ সময় জুড়েই প্রচার করা হয় এই সহিংসতার খবর। বাসে আগুন জ্বলছে, হাসপাতালের বার্ন ইউনিটে আহাজারি এগুলো দেখতে দেখতে শিশুদের মনে জন্ম নিচ্ছে ভয়।
রাজনৈতিক দলগুলোর কাঁদা ছোড়াছোড়ি চলছেই। কিন্তু কমছে না সহিংসতা। ফলে প্রাণ হারাতে হচ্ছে নিষ্পাপ শিশু ও সাধারণ মানুষদের।
০৪.০২.২০১৫
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ










