লকডাউনের খবরে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
মহামারি করোনাভাইরাসের মোকাবিলায় সর্বাত্মক লকডাউনের খবরে প্রভাব পড়েছে দেশের সবগুলো মহাসড়কে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-মাওয়া, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া এবং শিমুলিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন লেগেই আছে। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতেও রোববার থেকেই লেগে আছে ভয়াবহ যানজট।
ঘরমুখো মানুষের চাপের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ ভোর থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে শহীদনগর পর্যন্ত তিন কিলোমিটার যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, করোনার দ্রুত সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে সরকারের কঠোর বিধিনিষেধের কারণে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। আগামী ১৪ই এপ্রিল থেকে সারা দেশে সর্বাত্মক লকডাউন দেয়ার ঘোষণা দেয়া হয়েছে সরকারের তরফে।
ফলে অনেকে ঝামেলা এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাক, পিকআপে করে। এসব ব্যক্তিগত গাড়ির চাপ থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। মনোহরগঞ্জর উপজেলার কচুয়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মো. আলম জানান, সকাল ছয়টায় যাত্রাবাড়ি থেকে রওনা হন তিনি। সকাল সাড়ে নয়টায় তিনি দাউদকান্দির গৌরীপুরে পৌঁছেছেন। ৫০ কিলোমিটার পথ যেখানে এক ঘণ্টায় পাড়ি দেওয়া যায়, সেখানে আজ সাড়ে তিন ঘণ্টা লেগেছে।
ইনসাফ পরিবহনের বাসচালক আবুল হাশেম, কাভার্ড ভ্যানের চালক হোসাইন, ট্রাকচালক শুক্কুর আলী ও রহমান মিয়া বলেন, ঢাকা থেকে দাউদকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার সড়ক যেতে এক ঘণ্টার বদলে সাড়ে তিন থেকে সাড়ে চার ঘণ্টা লাগছে। অসংখ্য যানবাহন একযোগে মহাসড়কে বের হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



