ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ১২:৪৪:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

লকডাউেন সংসার চালাতে বাসের স্টিয়ারিং হাতে এক মা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৭ পিএম, ১৫ জানুয়ারি ২০২১ শুক্রবার

লকডাউেন সংসার চালাতে বাসের স্টিয়ারিং হাতে এক মা

লকডাউেন সংসার চালাতে বাসের স্টিয়ারিং হাতে এক মা

একসময় ট্যাক্সি চালিয়েছেন। তবে এবার করোনা লকডাউনের কারণে ভারতের জম্মুর পূজা দেবী (৩৩) হয়ে গেছেন যাত্রীবাহী বাসের চালক।

জম্মুর কাঠুয়ার বাসিন্দা পূজা তিন সন্তানের মা। স্বামী কাজ করতেন হায়দরাবাদে এক নির্মাণ সংস্থায়। সেই সংস্থা বন্ধ হয়ে যায় লকডাউনে। ফলে পরিবারের আয়ের রাস্তাও বন্ধ। পরিস্থিতি সামাল দিতে জম্মু-কাঠুয়া রুটে যাত্রীবাহী বাসের স্টিয়ারিং ধরেছেন পূজা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িতে পড়তেই তা ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে পূজা বলেন, 'লকডাউন আমাদের সংসারের শান্তি-ঘুম সব কেড়ে নিয়েছিল। যেদিন প্রথম বাস চালিয়ে ৬০০ টাকা আয় করলাম সেই দিনটা আমার কাছে একেবারে অন্যরকম। লকডাউনকে চ্যলেঞ্জ হিসেবে নিয়েছিলাম।’

তিনি বলেন, ‘যদি ডাক্তার-নার্সরা এইসময়ে কাজ করতে পারেন তাহলে আমি কেন পারব না। আমার ছোট ছেলেকে ঘরে রেখে আসতে পারি না। তাই ওকে পাশের সিটে বসিয়ে রেখেই বাস চালাই। মহামারীর এই সময়ে এরকম একটা কাজ পাওয়াই মুসকিল ছিল। কিন্তু একজন বাসচালক পালিয়ে যাওয়ায় বাসের চাবি আমি হাতে পেয়ে যাই।'

পূজা দেবীর ছবি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং। কাঠুয়ার বাসিন্দা হয়েও এখনও কাশ্মীর যাওয়া হয়ে ওঠেনি পূজার।

সংবাদমাধ্যমকে পূজা জানান, 'সরকার যদি আমার এই প্রচেষ্টাকে সমর্থন করে তাহলে অনুরোধ, আমাকে যেন তারা একবার কাশ্মীর যাওয়ার সুযোগ করে দেন। আমি কোনোদিনও পাটনি টপের ওদিকে যাইনি। আসলে সব সময় শুনেছি কাশ্মীর এই পৃথিবীর স্বর্গ। কিন্তু বছরে আমরা কখনওই ১৫,০০০ টাকার বেশি জমাতে পারিনি। কীভাবে কাশ্মীর যাব!'