লাগবে না এসি, এলো মাটির পাত্র দিয়ে তৈরি এয়ার কুলার
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২১ এপ্রিল ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
গরমে ঠান্ডা বাতাস পেতে বেশিরভাগ মানুষ ফ্যান চালান। যাদের সামর্থ্য আছে তারা হয় এসি কেনেন কিংবা একটু কম খরচের এয়ার কুলার। কিন্তু, মুশকিল হল প্রবল গরমে সিলিং ফ্যানের কার্যকারিতা প্রায় নেই বললেই চলে। যেখানে এয়ার কুলারের দাম কমছে কম ১০ হাজার টাকা। অন্যদিকে এসির দাম শুরুই হয় ৪০ হাজারের ওপরে। একই সঙ্গে রয়েছে চড়া বিদ্যুতের বিল। তবে, সম্প্রতি, প্রাচীন ঐতিহ্যবাহী রীতিই ঘর ঠাণ্ডা রাখার জন্য নতুন রূপে প্রকাশ্যে এসেছে। সেটি হল, মাটির পাত্রের এয়ার কুলার।
মাটির পাত্রের এয়ার কুলারের একাধারের সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। গ্রাম এবং শহরে দুই ধরনের বাড়িতেই জনপ্রিয় হয়েছে এটাই।
এই এয়ার কুলার তৈরি হয়েছে মূলত কাদামাটির বৈশিষ্টের উপর। কাদামাটিতে প্রাকৃতিকভাবে ছিদ্র থাকে। মাটির কুলারে পানি ধীরে ধীরে ছিদ্রের সাহায্যে বাষ্পীভূত হয়। ফলে চারপাশের বাতাস থেকে তাপ টেনে নেয়। ঠিক একই নিয়মে মাটির পাত্রে রেখে দিলে অনেকক্ষণ পানি ঠাণ্ডা থাকে।
এই মাটির পাত্র বিক্রেতাদের পরামর্শ, পাত্রের চারপাশে একটি ভেজা কাপড় জড়িয়ে রাখলে এটি আরও ভালোভাবে কাজ করতে পারে। এর ফলে অতিরিক্ত আর্দ্রতা বাষ্পীভূত হয়ে বাতাসকে আরও ঠাণ্ডা করে।
বিশেষ এই এয়ার কুলার তৈরি হয়েছে ভারতে। দেশটির বাজারে এগুলো এখন দেদারসে বিক্রি হচ্ছে।
কত দামের মাটির পাত্রের এয়ার কুলারে বেসিক সিঙ্গেল-ফ্যান মডেলের এখন দাম ভারতে ২৬০০ রুপি। ছোট ঘরের জন্য এই পাত্র উপযুক্ত। ডবল-ফ্যান মডেলের দাম প্রায় ৩৯০০ রুপি। এর থেকেও বড়টি পাওয়া ৬ হাজার রুপিতে। বিদ্যুৎ খরচ নামমাত্র। কারণ, কেবল একটি ছোট ফ্যানের বিদ্যুৎ খরচের কাছাকাছি।
কিন্তু, এই ফ্যানের রয়েছে সীমাবদ্ধতাও। উচ্চ তাপমাত্রা এবং শুষ্ক আবহাওয়ার জন্য এই কুলার খুব একটা কার্যকরী নয়। তাই সব দেশ ও এলাকার জন্য উপযুক্ত নাও হতে পারে।
যদিও এয়ার কন্ডিশনারের মতন ঘর ঠাণ্ডা করতে পারবে না। তাও ঘরের ক্ষেত্রে ফ্যানের চেয়ে বেশি ভালো কাজ দেবে।
বাংলায় বসে মাটির এয়ার কুলার পেতে হলে অনলাইনে খুঁজতে পারেন। সস্তায় পাওয়া যাবে কয়েকটি সাইটে। এছাড়া সমাজমাধ্যমের ভিডিও দেখে নিজে নিজে বানিয়েও নেওয়া যেতে পারে।
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে


