শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৫ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে ১৯ নভেম্বর (শুক্রবার)। মহাকাশ গবেষকদের মতে এটিই হতে চলেছে শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। ওইদিন পৃথিবী চলে আসবে সূর্য ও চাঁদের মাঝখানে। চন্দ্রগ্রহণটি চলবে প্রায় সাড়ে ৩ ঘণ্টা।
বাংলাদেশ সময় ওই দিন বিকেল ৫টা ১২ থেকে ২৭ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ শুরু হতে পারে। এটি চলবে সন্ধ্যা ৬টা ৩ মিনিট পর্যন্ত। বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ কিছুটা দেখা যাবে। তবে সবচেয়ে ভালো দেখা যাবে উত্তর আমেরিকা থেকে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চন্দ্রগ্রহণটি কেবল ১৯ তারিখ নয়, টাইম জোনের হিসাবে পৃথিবীর কিছু দেশে ১৮ তারিখেও দেখা যাবে। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে সেই চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে পূর্ণগ্রাস নয়, এই গ্রহণ হবে আংশিক। ঢাকা পড়বে চাঁদের ৯৭ শতাংশ। চন্দ্রগ্রহইট চলবে ৩ ঘণ্টা ২৮ মিনিট ২৩ সেকেন্ড।
২০০১ থেকে ২১০০-এটাই হতে চলেছে এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই ১০০ বছরে মোট ২২৮টি চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে অনেক ক্ষেত্রেই এক মাসের মধ্যে দুটি করে চন্দ্রগ্রহণ হবে। এমনকি তিনটি গ্রহণও হবে কোনো কোনো ক্ষেত্রে। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







