শর্ত না মানলে টুইট ডিলিট করবে টুইটার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১১ অক্টোবর ২০২১ সোমবার
ফাইল ছবি
বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার আবারও নিয়ে আসছে নতুন ফিচার। কিছুদিন আগে এই প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে, তাদের নতুন ফিচারটি নিয়ে এখনো কাজ চলছে।
এবারের ফিচারের মাধ্যমে কোনো ব্যবহারকারী বিদ্বেষপূর্ণ বা হিংসাত্মক মন্তব্য করলেই তাকে টুইটারের পক্ষ থেকে আগাম সতর্ক করে দেওয়া হবে। কোনো কমেন্টের জন্য যেন হিংসা ছড়িয়ে না পড়ে, তার জন্যই নিয়ে আসা হচ্ছে এই নতুন ফিচার।
জানা গেছে, এই ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোনে ফোনে এখনো পরীক্ষার পর্যায়ে রয়েছে। টুইটারের এই নতুন ফিচারের উদ্দেশ্য হলো, এই প্ল্যাটফর্মে বিদ্বেষপূর্ণ মন্তব্যের বদলে ইতিবাচক মন্তব্য বাড়িয়ে তোলা। এই নতুন ফিচার কীভাবে কাজ করবে, তা টুইটারের পক্ষ থেকে একটি ইমেজ শেয়ার করে জানানো হয়েছে।
এখন কোনো কোনো টুইটে কন্টিনিউ রিপ্লাই আসতে থাকে, রেগুলার টুইট অ্যাকশন বারের মাধ্যমে। এ ছাড়াও সেখানে রিপ্লাই, রিট্যুইট, লাইক এবং শেয়ার অপশনের বাটনও থাকে। এর ফলে যে কোনো টুইটেই কমেন্ট করা যায় বা সেটি রিটুইট করা যায়।
কিন্তু এখন টুইটারের নতুন ফিচারের মাধ্যমে কেউ কোনো ধরনের নেতিবাচক মন্তব্য করলে সেটি আর দেখা যাবে না। টুইটারের পক্ষ থেকে সেটি ডিলিট করে দেওয়া হবে এবং যে ব্যবহারকারী সেই কমেন্টটি করেছে, তাকেও সতর্ক করা হবে।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ ক্ষেত্রে টুইটের টপিক অনুসারে সেটা কনসিডার করা হতে পারে। এ ছাড়াও যে টুইট করেছে এবং যে কমেন্ট করেছে, তাদের মধ্যে কেমন ধরনের সম্পর্ক রয়েছে, সেটা জেনে নিয়ে সে ক্ষেত্রেও বিবেচনা করা হতে পারে।
টুইটারের উদ্দেশ্য হলো, তাদের প্ল্যাটফর্মে হ্যারাসমেন্ট এবং বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে প্রতিটি ব্যবাহারকারী সুরক্ষিত করা। এই নতুন ফিচার সেটা দূর করতেই সহায়তা করবে।
ব্যবহারকারীদের টুইটারের পক্ষ থেকে আগেই সতর্ক করে দেওয়া হবে। এই নতুন ফিচার চালুর পরেই বোঝা যাবে যে, এতে নতুন কী কী যুক্ত করা হয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু


