শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের দাবিও জানিয়েছে সংগঠনটি।
মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা হলের হল প্রভোস্টের অব্যবস্থাপনা, অসহযোগিতা এবং অশোভন আচরণের বিরুদ্ধে তিন দফা দাবি নিয়ে ছাত্রীরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করছিল। সেখানে হামলা করা হয়। ফলে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠে এবং এক সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
এরপর পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে। পরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
মহিলা পরিষদ যৌক্তিক দাবিতে আন্দোলনরতদের ওপর হামলা এবং আন্দোলন ছত্রভঙ্গ করার জন্য পুলিশের বর্বর হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।
তারা বলেন, আমরা মনে করি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। কোনো শিক্ষাঙ্গনেই এ ধরনের ঘটনা কাম্য নয়। শিক্ষাঙ্গনে প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান হওয়া বাঞ্ছনীয়।
মহিলা পরিষদ এ হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব অব্যবস্থাপনা দূর করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আরও সহনশীল আচরণের আহ্বান জানাচ্ছে।
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস


