শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সাত কলেজের অধিভুক্তি বাতিলসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টার দিকে শাহবাগ অবরোধ করেন তার। এতে ওই সড়ক দিয়ে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
অধিভুক্তি বাতিলসহ দাবিসমূহ হলো- চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজ বাতিল করা; দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেওয়া; বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ এবং রিকশা ভাড়া নির্ধারণ করা।
পূর্ব কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এছাড়া সকাল সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এরপর দোয়েল চত্বর, রোকেয়া হলের সামনের সড়ক, শাহবাগসহ বিভিন্ন মোড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এতে ওইসব সড়ক দিয়ে সব ধরণের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আরিফ বলেন, যেখানে ঢাবি শিক্ষার্থীদের দেখভাল করতে পারে না সেখানে আরও দুই লাখ শিক্ষার্থীর দায়িত্ব কিভাবে নেয়? আমাদের মূল দাবি হচ্ছে সাত কলেজের অধিভুক্তি বাতিল চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।
ঢাবি শিক্ষার্থী তাসনি বলেন, ক্ষনিকা বাস এবং চৈতালি বাসে আমাদের বোনকে হয়রানি করা হয়েছে, আমরা তার বিচার চাই। সাত কলেজের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাজে মন্তব্য করছে আমরা এর বিচার চাই।
এসময় অধিভুক্তি বাতিলের দাবিতে ‘শোন বোন শোন ভাই, ঢাবির কোন শাখা নাই’, ‘ঢাবির বাস আটকা কেন, প্রশাসন জবাব চাই’, ‘আশ্বাস বা প্রতারণা, চলবে না চলবে না’, ‘সাত কলেজের ঠিকানা, ঢাবি হবে না’, ‘রাখতে ঢাবির সম্মান, সাত কলেজ বেমানান’ সহ বিভিন্ন স্লোগান দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এর আগে বুধবার শাহবাগ মোড় অবরোধ করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে দুপুর ২টার দিকে অবস্থান থেকে সরে গেলে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
সাত কলেজের অধিভুক্ত বাতিলের আন্দোলন করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও সিনেট সদস্য তিলোত্তমা শিকদার।
বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তিলোত্তমা শিকদার বলেছেন, রাস্তা বন্ধ করে কিসের আন্দোলন? শিক্ষার্থীদের সমস্যা সৃষ্টি করে কোন আন্দোলন হতে পারে না। হল থেকে বের হয়ে হেটে আসতে হচ্ছে। ক্লাস করতে পারছি না।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নের জন্য এ ধরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক করলে চলবে না। ইউনিভার্সিটির বাইরে গিয়ে আন্দোলন করতে হবে। আমরাও একাত্মতা প্রকাশ করছি, তবে রাস্তা বন্ধ করে আন্দোলন চলবে না।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







