শিল্পকলা একাডেমিতে জাতীয় মিষ্টি উৎসব শুরু কাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ পিএম, ৫ মার্চ ২০২৪ মঙ্গলবার
প্রতীকী ছবি
দেশের অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয় মিষ্টি উৎসব শুরু হচ্ছে আগামীকাল বুধবার।
সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে মিষ্টি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিল্পী হাশেম খান। উদ্বোধক হিসেবে থাকবেন সংস্কৃতি সচিব খলিল আহমেদ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৫দিনব্যাপী এ মিষ্টি মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। মেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন বিকাল ৫টায় থাকবে লোক-সাংস্কৃতিক পরিবেশনা।
একাডেমি সূত্র জানায়, খাদ্য সংস্কৃতি হিসেবে দেশের ঐতিহ্যবাহী মিষ্টিগুলোকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন। এতে দেশের ৬৪ জেলা থেকে ৬৪ টিরও বেশি মিষ্টি স্টল নিয়ে একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বসবেন শিল্পীরা। অংশ নেবেন দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত মিষ্টি কারিগররা। বাঙালির জীবনে মিষ্টিমুখ ছাড়া কোন শুভকাজ সমাপ্ত হয় না। মিষ্টির এই প্রচলন থেকেই দেশে এলাকাভেদে একেক অঞ্চলের মিষ্টির সুখ্যাতি রয়েছে। ঐতিহ্য হিসেবেও মিষ্টির ইতিহাস দুই থেকে আড়াইশ বছরের। বৈশাখের প্রথম দিনে হালখাতা থেকে শুরু করে ঈদ, পুজা পার্বন, বিয়ে, আনন্দ উৎসবে মিষ্টি অন্যতম মাধ্যম যা আমাদের খাদ্য সংস্কৃতির সাথে মিশে আছে। সে কারণে সেই ব্রিটিশ আমল থেকে বাংলার মিষ্টি জগৎ জোড়া নাম লিখিয়েছে নান রকম মিষ্টি। ক্ষীরকদম, সন্দেশ, দই, গোলাপজাম, কাঁচা ও পাকা দুই রকমের আম রসগোল্লা, মতিচুরের লাড্ডু, কেশর কালাকাধ, মালাই চমচম, সাতক্ষীরার সন্দেশ, নলেন গুড়ের সরপুরি , প্যাড়া, দ্বীপজেলা ভোলার মহিষের দুধের টক দই, চাঁদপুরের মতলবের বিখ্যাত ক্ষীর, চট্টগ্রামের সাদা মিষ্টি, মনসুর, আফলাতুন, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, ঢাকার বাকরখানি, বুনদিয়া, স্পঞ্জ রসগোল্লা (নবাবগঞ্জ), বাতাসা, রাজবাড়ির চমচম, গোপালগঞ্জ রসগোল্লা, খুলনার সুন্দরবনের মধু, পুড়ের সন্দেশ, পুড়ের গজা, যশোরের খেজুরের গুড়, জামতলার মিষ্টি, পাটালী, কুষ্টিয়ার তিলের খাজা, মেহেরপুরের সাবিত্রি মিষ্টি, রসকদম, পাবনা ও নওগাঁর প্যারা সন্দেশ, নাটোরের কাঁচা গোল্লা, বগুড়ার দই, ময়মনসিংহের মন্ডা (মুক্তাগাছা), কৃষ্ণা কেবিনের মালাইকারীসহ হরেক রকমের মিষ্টি ও মিষ্টান্ন বাঙালির ঐতিহ্যের সাথে যোগ হয়েছে। এগুলো কেবল দেশেই নয় সুনাম ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশেও।
ইতোমধ্যে দেশের জিআই পণ্য হিসেবে মিষ্টান্নের মধ্যে এরই মধ্যে নিবন্ধন পেয়েছে নাটরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, ‘টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম’ কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার রসমালাই,যশোরের খেজুর গুড়সহ নানান মিষ্টান্ন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






