ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:৫৮:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

শিল্পাচার্যের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৭ এএম, ২৫ এপ্রিল ২০২৫ শুক্রবার

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন আর নেই। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শিল্পাচার্যের পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

জাহানারা আবেদিন ও জয়নুল আবেদিনের বিয়ে হয়েছিল ১৯৪৬ সালে। দীর্ঘ বিবাহিত জীবনে তিনি ছিলেন শিল্পাচার্যের ঘনিষ্ঠ সহচর ও নির্ভরযোগ্য সহায়ক। ১৯৭৬ সালে জয়নুল আবেদিনের মৃত্যুর পর একা হাতে আগলে রেখেছেন পরিবার ও তার স্মৃতিবিজড়িত ঘর।

প্রায় ৪৯ বছর একা জীবনযাপন করে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত ইতিহাস, যেখানে জয়নুল আবেদিনের শিল্পচর্চা, শিক্ষায় অবদান এবং চারুকলা আন্দোলনের গল্প রয়ে গেছে জীবন্ত সাক্ষী হিসেবে।

তাদের তিন সন্তান ময়নুল আবেদিন, খায়রুল আবেদিন ও সারোয়ার আবেদিন বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। মৃত্যুকালে জাহানারা আবেদিন রেখে গেছেন এই তিন সন্তানসহ বৃহত্তর এক পরিবার।

জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্পশিক্ষার পথিকৃৎ হিসেবে চারুকলা অনুষদের প্রতিষ্ঠা, সোনারগাঁ লোকশিল্প জাদুঘরসহ শিল্প ও সংস্কৃতির বিকাশে যে ভূমিকা রেখেছেন, তার পেছনে জাহানারা আবেদিনের ছিল নীরব কিন্তু দৃঢ় উপস্থিতি। শিল্পাচার্যের ঘরে শিল্পী, শিক্ষার্থী ও শিল্পানুরাগীদের অবাধ যাতায়াত ছিল, আর সেই ঘরের আস্ত কাঠামো সামলে রাখতেন জাহানারা আবেদিন।

তার মৃত্যুতে শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক মূল্যবান অধ্যায়ের সমাপ্তি ঘটল, বলে মনে করছেন অনেকেই।