শীতের যে অভ্যাসেই বাড়ে ফ্যাটি লিভারের সমস্যা, করণীয়
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
ফাইল ছবি
শীত এলে বেশি কিছু রোগের আশঙ্কা বাড়ে। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভাইরাস, ব্যাকটেরিয়ার উৎপাত। দেখা দেয় লিভার, হার্টজনিত নানা সমস্যা। এসময় ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন অনেকেই। কিন্তু কেন? শীতে ফ্যাটি লিভারের সমস্যা বাড়ার কারণ কী? এ থেকে মুক্তিই বা কী করে পাওয়া যায়?
শীতে ফ্যাটি লিভারের সমস্যা বাড়ে কেন?
চিকিৎসকের মতে, শীতকাল মানেই বিয়েবাড়ির নিমন্ত্রণ, বর্ষশেষের উদযাপন, পিকনিক বা ট্যুরে জম্পেশ খাওয়া-দাওয়া। কেউ কেউ আবার করেন মদ্যপান। অন্যদিকে শীতকাল এলে কমে যায় শরীরচর্চা, হাঁটাচলা তথা ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর তাই খাওয়াদাওয়ার যত অনিয়ম তার অংশ সহ্য করতে হয় লিভারকে।
ফাস্টফুড, তেলেভাজা ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে লিভারে ফ্যাট জমতে থাকে। যারা ইতোমধ্যে ফ্যাটি লিভারের সমস্যায় ভোগেন, তাদের সমস্যা আরও বাড়তে থাকে। এমনকি যাদের এই সমস্যা নেই, তাদেরও বাড়ে ঝুঁকি।
ফ্যাটি লিভার হলে কী হয়?
ফ্যাটি লিভারের সমস্যা থাকলে ওজন বেড়ে যেতে থাকে। আর লিভারে চর্বি জমা এর অন্যতম কারণ।
ফ্যাটি লিভারের কারণে অনেকের ভাইরাল হেপাটাইটিস হতে পারে। এর মধ্যে হেপাটাইটিস এ ও ই বেশি হয়।
শীতে অ্যালকোহল গ্রহণের প্রবণতা বেড়ে যাওয়ার কারণে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দেখা দেয়।
শীতে লিভার সুস্থ রাখার উপায়
চিকিৎসকের মতে, লিভার ভালো রাখার একমাত্র উপায় লাইফস্টাইল অর্থাৎ জীবনযাপনের কায়দায় কিছু নিয়ন্ত্রণ আনা। কিছু বিষয় খেয়াল রাখা গেলে লিভারের সমস্যা এড়ানো যাবে সহজেই।
সীমিত পরিমাণে খাওয়াদাওয়া
শীতকালে এমনিও শরীরের কম ক্যালোরির প্রয়োজন হয়। তাই এসময় সীমিত পরিমাণে খাবার খেতে হবে। বিয়েবাড়ি, নিমন্ত্রণের কারণে বেশি খাবার খেয়ে ফেললে শরীরচর্চার দিকেও মন দিতে হবে। বেশি খেলে ব্যায়াম করে ঝরিয়ে ফেলতে হবে অতিরিক্ত ফ্যাট।
নিয়মিত শরীরচর্চা
যত শীতই পড়ুক, নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। চিকিৎসকের মতে, লিভারের ফ্যাট কমাতে এটিই সবচেয়ে বেশি উপকারী। শীতকাল হলেও তাই শরীরচর্চার অভ্যাস ধরে রাখুন। এতে স্বাস্থ্যের উপকার মিলবে।
ফ্যাটজাতীয় খাবার কম খাওয়া
ধরুন কোনো রান্নায় মাখন বা ঘি রয়েছে। স্বাভাবিকভাবেই সেই রান্না সুস্বাদু হবে। কিন্তু এতে ফ্যাটও রয়েছে যা লিভারের সমস্যা তৈরি করতে পারে। তাই খেতে যতই ভালো লাগুক এমন খাবার কম খেতে হবে।
এসব নিয়ম মেনে চললেই শীতে লিভার সুস্থ রাখা যাবে সহজে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










