শুরুতেই আফগান শিবিরে মুস্তাফিজের হামলা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের শুরুতেই আফগান শিবিরে হামলা করেছেন মুস্তাফিজুর রহমান। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে আফগানিস্তান-বাংলাদেশের মধ্যের প্রথম ওয়ান ডে ম্যাচটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট হারিয়ে পাঁচ ওভার তিন বল শেষে ১৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। আফগানদের হয়ে বর্তমানে ক্রিজে রয়েছেন ইব্রাহিম জার্দান ও রহমত শাহ। বাংলাদেশের হয়ে নিজের দ্বিতীয় ওভারেই সফলতা এনেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মারকুটেভাবে ওপর দিয়ে ব্যাট চালান আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তবে ব্যাটে-বলে ঠিক মতো সংযোগ না হওয়ায় তামিম ইকবালের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরের ফেরার আগে ১৪ বল খেলে একটি চারসহ ৭ রান সংগ্রহ করেন এই আফগান।
এই ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হচ্ছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এই সিরিজ দিয়ে দীর্ঘ ৭ মাস পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ বলে দুই দলের এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ।
অন্যদিকে, ৬ ম্যাচের সবকটিতে জিতে ৬০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে আফগানরা। দুই দলের সামনে সুযোগ সিরিজটি জিতে আরো এগিয়ে যাওয়ার।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











