শেখ কামালের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করবে আবাহনী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ এএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার
শেখ কামালের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন করবে আবাহনী
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে এবং প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামালের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ১৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে দেশের জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেড। ক্লাবটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুক্রবার রাত ১২টা এক মিনিটে ক্লাবে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শুরু হবে কর্মসূচি। যেখানে শহীদ শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মুনাজাতে অংশ নিবেন ক্লাবের পরিচালক, কর্মকর্তা ও খেলোয়াড়রা।
ক্লাব প্রাঙ্গনে জাতীয় এবং ক্লাবের পতাকা এ সময় অর্ধনমিত রাখা হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে উড়ানো হবে কালো পতাকা। দিনের অন্য কার্য্যসুচির মধ্যে রয়েছে দিনব্যাপী কোরান খতম, বাদ জোহর গরীব ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ এবং বাদ আসর ক্লাব ভবনে বিশেষ দোয়া। এছাড়া সকাল ১০টায় মরহুমের বাননীস্থ কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পন করবে ক্লাব কর্মকর্তারা।
কোভিড-১৯ এর মাহামারি কালে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ম মেনে কালকের এইসব অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য আবাহনীর পক্ষ জানানো হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসুচির আয়োজন করবে। বাফুফের কর্মসুচির মধ্যে রয়েছে কোরান খানি ও বাদ জোহর দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল । মহান মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক কর্মকান্ড খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ-সর্বত্র ছিল তার উপস্থিতি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ও তিনি দেশের জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেছেন। তিনি মুক্তিবাহিনী গেরিলা যুদ্ধের একজন সংগঠক ছিলেন।
শেখ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং এ সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭২ সালে তিনি দেশের ক্রীড়ার প্রসারের জন্য গড়ে তুলেন আবাহনী ক্লাব। তার দক্ষ নেতৃত্বে ক্লাবটি সব ধরনের ক্রীড়াঙ্গনে সেরার আসন দখল করে নেয়। তার প্রতিষ্ঠিত ওই ক্লাবটি এখনো দেশের শীর্ষ ক্লাবের আসনে অধিষ্ঠিত।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেট তার শারীরিক মৃত্যু ঘটিয়েছে, কিন্তু তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে আছেন এ দেশের ক্রীড়ায়, সংস্কৃতিতে ও সংগীতে। শেখ কামাল ছিলেন এ দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার এবং আধুনিক ফুটবলের জনক। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে শহীদ হন এই ক্রীড়া সংগঠক।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার