শ্রীমঙ্গলে ফের শুরু ২ টাকায় ৭ পদের ইফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
সিয়াম সাধনার মাস রমজানের প্রথম দিনে শ্রীমঙ্গলে ফের শুরু হয়েছে দুই টাকায় ইফতার বিতরণ কার্যক্রম। সোমবার (৪ এপ্রিল) ‘দ্যা হেল্পিং উইং’ নামক সংগঠন এ উদ্যোগ গ্রহণ করে। শহরের রেল স্টেশন চত্বরে শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দ্বিতীয় দিনের মতো দুই টাকার বিনিময়ে তুলে দেওয়া হয় ৭ পদের ইফতার।
সাদা রঙের ওয়ানটাইম ফুড বক্সে দেওয়া এসব খাবার পেয়ে খুবই খুশি নিম্ন আয়ের মানুষেরা। তারা এমন কার্যক্রমের ধারাবাহিকতা কামনা করেন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের কেউ কেউও এই ইফতার নেন।
উল্লেখ্য, ২০২১ সালে শ্রীমঙ্গলে প্রথম দুই টাকায় এই ইফতার বিতরণ শুরু করে সংগঠনটি। গত বছর রোজায় ২৮ দিন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার তুলে দিয়েছিলেন তারা। তারই ধারাবাহিকতায় এবারও রোজার প্রথম দিন থেকেই এ কার্যক্রম শুরু করেছে তারা।
‘দ্যা হেল্পিং উইং শ্রীমঙ্গল’ কার্যনির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত রোববার প্রথম ইফতার বিতরণে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানিয়েছেন তাদের এ আয়োজন সম্পূর্ণ নির্ভর করে বিত্তবানের কাছ থেকে প্রাপ্ত সাহায্যের ওপর। তাই অহসায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সামর্থ্যবানদের প্রতি অনুরোধ জানান তারা।
সংগঠনটির মডারেটর রিমু চৌধুরী জানান, পর্যাপ্ত সাহায্য পেলে পুরো রমজানব্যাপী তারা এ কার্যক্রম চালিয়ে যাবেন। সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিদের তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক


