শ্রীলঙ্কার কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
দুই দলই নিজেদের প্রথম তিন ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছিল। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছিল বাঁচা-মরার লড়াই। যারা জিতবে তারাই কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার মূল পর্বে খেলবে। তবে শেষ হাসি হাসতে ব্যর্থ নিগার সুলতানা-সালমা খাতুনরা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে কুয়ালালামপুরে বাছাইপর্বের ম্যাচে ২২ রানে হেরেছে বাংলাদেশ মেয়েরা। আর দারুণ জয়ে কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল শ্রীলঙ্কা। কুয়ালালামপুরে সোমবার শ্রীলঙ্কা ২০ ওভারে তোলে ১৩৬ রান। বাংলাদেশ পুরো ওভার খেলে কেবল ৫ উইকেট হারালেও করতে পারে মাত্র ১১৪ রান।
টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সেই চামিরাই লঙ্কার সর্বোচ্চ স্কোর করেন। ওপেনার-অধিনায়ক এই ব্যাটার ২৮ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে রুমানা আহমেদের বলে আউট হন। এছাড়া নিলাকশি ডি সিলভা ২৮ ও আনুশকা সানজিওয়ানি ২০ রান করেন। বাংলাদেশ বোলার নাহিদা আক্তার ২টি উইকেট পান।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ বলে ৩৬ করেন ওপেনার মুর্শিদা খাতুন। এছাড়া ফারজানা হক ৩৩ ও অধিনায়ক নিগার ২০ রান করেন। তবে দলের অন্যরা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারায় হার সঙ্গী হয় বাংলাদেশের। শ্রীলঙ্কান বোলার চামিরা আতাপাত্তু ৩টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০*, কাঞ্চনা ০, দিলহারি ১*; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০)।
বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১*, রিতু ০, রুমানা ২*; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩)।
ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী।
প্লেয়ার অব দা ম্যাচ: চামারি আতাপাত্তু।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











