সকাল থেকে অঝোরে বৃষ্টি, ঢাকার বিভিন্ন রাস্তায় পানি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল পৌনে ছয়টার দিকে অঝোরে বৃষ্টি নামে। সাতটা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে।
এ কারণে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেছে। পথচারীরা পড়েছেন ভোগান্তিতে।
সকাল সাড়ে সাতটার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মনিপুরী পাড়া, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলাসহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটুপানি, কোথাও কোমরসমান।
বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শামীমা নাসরিন বলেন, সকালে কারওয়ান বাজারে অফিসে যাওয়ার পথে গ্রিনরোডে তিনি হাঁটুপানি পার হয়ে এসেছেন। পশ্চিম তেজতুরী বাজারে রিকশার পাদানি পর্যন্ত পানি উঠে গেছে।
ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে এসেছেন বলে জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিপন আহম্মেদ।
বেসরকারি প্রতিষ্ঠানে রাতের শিফট শেষে সকালে বাড়ি ফেরার পথে জিগাতলা, গ্রিনরোড ও নিউমার্কেট এলাকায় রাস্তায় পানি জমেছে বলে জানান এস এম জারিফ। তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা বেশির ভাগই ভিজেছে। স্কুলগামী শিশুদের কোলে নিয়ে মা–বাবাকে যেতে দেখা গেছে।
ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকা জলমগ্ন । আজ সোমবার সকাল আটটায়
ধানমন্ডির রবীন্দ্রসরোবর এলাকা জলমগ্ন । আজ সোমবার সকাল আটটায়ছবি: আবু তাহের সোহেল
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ উত্তর বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা।
আবহাওয়া অধিদপ্তর এটি এখনো ঘোষণা না করলেও এর প্রভাব ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে মনে করছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
শাহীনুল ইসলাম আজ সকালে বলেন, ইতিমধ্যেই লঘুচাপ সংঘটিত হয়ে যেতে পারে। আর সম্ভবত এর প্রভাবেই আজকে বৃষ্টি হচ্ছে। শুধু ঢাকা নয়, উপকূলীয় অঞ্চলসহ দেশের সর্বত্রই বৃষ্টি হচ্ছে। তবে উপকূলে বেশি বৃষ্টি হচ্ছে ।
আজ উত্তরবঙ্গ উপসাগরে এবং আগামী পরশু বুধবার পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ার কথা। তিন দিনের ব্যবধানে দুটি লঘুচাপ সৃষ্টি খুব অস্বাভাবিক না হলেও এর প্রভাবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
গতকাল রাত থেকে শুরু হওয়া বৃষ্টি এখন আপাতত কমে গেলেও রাজধানীতে আজকের দিনেও মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছেন শাহীনুল ইসলাম।
কয়েক দিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছিল প্রচণ্ড ভ্যাপসা গরম। গতকাল রোববার ও তার আগের দিন শনিবার ঢাকার আকাশ ছিল ঘোলাটে।
আজ থেকে বৃষ্টি বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি






