সতর্ক থাকুন গোপন ক্যামেরা থেকে
প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৭ এএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। এতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হন ভুক্তভোগীরা। তৈরি হয় বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত সংকট।
যা খেয়াল করবেন
কোথাও ঘুরতে গিয়ে হোটেলরুমে বা নতুন কোনো বাড়িতে ঢুকেই খেয়াল করুন কোনো আসবাব বা ঘর সাজানোর সামগ্রী অস্বাভাবিক জায়গায় রাখা আছে কি না।
কোথায় থাকতে পারে ক্যামেরা
আসবাব কিংবা দরজার হাতল, অদ্ভুতভাবে লাগানো ছবির ফ্রেম, ল্যাম্পশেড, দেয়ালঘড়ি ইত্যাদির মধ্যে লুকোনো থাকতে পারে গোপন ক্যামেরা। এটি যতই ছোট হোক তা লুকানো সহজ নয়। ক্যামেরার কাজ করার জন্য মূলত তিনটি জিনিসের প্রয়োজন। দৃশ্যমানতা, বিদ্যুতের উৎস ও যোগাযোগের নেটওয়ার্ক। সে কারণে সুইচ বোর্ডের কাছাকাছি জায়গা, বাল্ব লাগানোর ফাঁকা জায়গা, টেলিভিশন—এসবই গোপন ক্যামেরা রাখার জন্য ব্যবহৃত হয়।
ক্যামেরা লুকোনোর আরেকটি প্রচলিত জায়গা হলো টয়লেট। অদ্ভুতভাবে ঘুরিয়ে রাখা শাওয়ারের মুখ, বিশেষ ধরনের আসবাব কিংবা আয়নার পেছনে থাকতে পারে গোপন ক্যামেরা।
যেভাবে শনাক্ত করবেন
এর সন্ধান করতে প্রথমেই ঘরটির সব আলো বন্ধ করে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালান। গোপন ক্যামেরায় প্রতিফলিত আলো দেখে শনাক্ত করে ফেলুন লুকানো ক্যামেরাটি কোথায় আছে। মোবাইল ফোনের ক্যামেরা অন করে যদি কোনো আলোর বিন্দু দেখেন তাহলে বুঝবেন সেখানেই রয়েছে ক্যামেরা।
ইদানীং অনেকে ব্লুটুথের মাধ্যমে গোপন ক্যামেরা চালায়। সে ক্ষেত্রে মোবাইল ফোনের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে, পরীক্ষা করুন। অনেক সময় আয়নার পেছনে লুকিয়ে রাখা হয় ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার ওপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিবিম্বের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে ভালো করে পরীক্ষা করে দেখুন। সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০


