সদ্যবিবাহিত তরুণীর স্বামীর সঙ্গে মিলন হলো না
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১২ পিএম, ১৪ জুন ২০২৫ শনিবার
নিহত খুসবু।
মাত্র ৫ মাস আগে বিয়ে হয়েছিল রাজস্থানের তরুণী খুসবুর। বালোত্রা জেলার আরাবা দুদাওতা গ্রামের বাসিন্দা মদন সিংহের কন্যা ছিলেন তিনি। গত জানুয়ারিতে লন্ডনের চিকিৎসক বিপুল সিংহ রাজপুরোহিতের সঙ্গে বিয়ে হয় খুশবুর। বিপুল রাজস্থানের লুনি বিধানসভা এলাকার খারাবাইরা পুরোহিতানের বাসিন্দা। বিপুলের সঙ্গে বিয়ের পর এই প্রথমবার লন্ডনে যাচ্ছিলেন খুশবু। কিছুদিন আগেই পাসপোর্ট হাতে পান। তারপর ভিসা। বুধবার তিনি তার গ্রাম থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বৃহস্পতিবার আহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানেও চড়েছিলেন স্বামীর সঙ্গে বহু প্রতীক্ষিত মিলনের স্বপ্ন নিয়ে। কিন্তু যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে ভেঙে পড়ে বিমানটি। মৃত্যু হয় খুশবুর। বাড়ি থেকে বেরনোর সময়কার একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
সেই ভিডিওতে দেখা গিয়েছে, পরিবারের সদস্যদের জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছেন তরুণী। পরিবারের সদস্যদেরও চোখে জল। কাঁদতে কাঁদতে পরিবারের গুরুজনদের প্রণাম করছেন তরুণী। এর পর চোখে জল নিয়েই পরিবারকে বিদায় জানিয়ে একটি গাড়িতে চড়ে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। দাবি, ভিডিও’র তরুণী আদতে খুশবু এবং পরিবারকে ছেড়ে লন্ডনে স্বামীর কাছে যাওয়ার আগে ওই ভাবে কাঁদছিলেন। খুশবুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রাজস্থানের সাবেক মন্ত্রী এবং বায়তুর বিধায়ক হরিশ চৌধুরী। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় থার পরিবারের মেয়ে খুশবু রাজপুরোহিতের মৃত্যু অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন এবং শোকাহত পরিবারকে সাহস দিন।
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে আরো ছিলেন রোশনি রাজেন্দ্র সোনঘারে। সত্যি হয়েছিল স্বপ্ন, গর্ব ছিল বিমানসেবিকার ইউনিফর্ম। অভিশপ্ত বিমানে দায়িত্বপালনে গিয়ে মৃত্যু হয়েছে ২৭ বছর বয়সী রোশনির। এয়ার ইন্ডিয়ার কেবিন ক্রু ছিলেন তিনি। তবে তার অন্য পরিচয়ও ছিল। ট্রাভেল ব্লগার হিসেবে সমাজমাধ্যম ইনস্টাগ্রামে জনপ্রিয় ছিলেন রোশনি।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য






