সপ্তাহের ব্যবধানে বেড়েছে যেসব পণ্যের দাম
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০২ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সপ্তাহের ব্যবধানে মুরগি-সবজিসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। তবে, অপরিবর্তিত আছে অনেক পণ্যের দাম।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শীতের মৌসুমেও সবজির দাম বেড়েই চলেছে। বাজারে করলার কেজি ১০০ থেকে ১২০ টাকা, কচুর লতি ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা, ধুন্দুল ৬০ থেকে ৭০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, লম্বা ও গোল বেগুন ৫০ থেকে ৭০ টাকা, টমেটো ৫০ থেকে ৬০ টাকা, শিম ৫০ থেকে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৬০ ধেকে ৬৫ টাকা, পটল ৬০ থেকে ৭০ টাকা, ঢেঁড়স ৫৫ থেকে ৬০ টাকা এবং পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া চাল কুমড়া প্রতিটি ৫০ থেকে ৬৫ টাকা, লাউ আকারভেদে ৮০ থেকে ১০০ টাকায় এবং বাঁধাকপি ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, কাঁচা কলার হালি ২০ থেকে ৩০ টাকা এবং লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়।
সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দামও কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। আজকের বাজারে কাঁচামরিচ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ৮০ থেকে ১০০ টাকা।
বাজারে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৪৫ টাকা, রসুন ১২০ থেকে ১৫০ টাকা, আদা ১২০ থেকে ১৫০ টাকা, চায়না আদা ২৩০ থেকে ২৪০ টাকা, খোলা চিনি ১১৫ থেকে ১২০ টাকা, খোলা আটা ৬০ টাকা, প্যাকেট আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: ‘রমজানে নিত্যপণ্য সংগ্রহে ঘাটতি হবে না’
দেশি মসুরের ডাল ১৪০ টাকা, ইন্ডিয়ান মসুরের ডাল ১২০ থেকে ১২৫ টাকা, লবন ৩৮ থেকে ৪০ টাকা, সয়াবিন তেলের লিটার ১৮৭ টাকা এবং লবনের কেজি ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া সপ্তাহের ব্যবধানে মুরগির দামও বেড়েছে। ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩১০ টাকা এবং লেয়ার মুরগি ২৫০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ডিমের দামও ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩২ টাকা, হাঁসের ডিম ২১০ থেকে ২২০ টাকা এবং দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা








