সবচেয়ে বেশি আয় করা নারী অ্যাথলেট ওসাকা
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৫ মে ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
নারী ক্রীড়াবিদদের মধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্রকে টপকে এক বছরের উপার্জনে সর্বকালীন রেকর্ড গড়লেন এশিয়ার টেনিস তারকা নাওমি ওসাকা। বিশ্বের দশ নম্বর, জাপানের ওসাকা গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন মাত্র দুটি। তবু তিনি ছাপিয়ে গেলেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরিনা উইলিয়ামসকে। ২২ বছরের ওসাকা শেষ বারো মাসে পুরস্কারমূল্য ও বিজ্ঞাপন মিলিয়ে আয় করেছেন (কর না দিয়ে) প্রায় ৩১৮ কোটি টাকা।
এত টাকা এক বছরে আর কখনও মেয়েদের মধ্যে কেউ আয় করতে পারেননি। কিংবদন্তি সেরেনা বা গ্ল্যামার কন্যা মারিয়া শারাপোভার এক বছরের সর্বোচ্চ আয়ের চেয়েও যা বেশি!
কিংবদন্তি সেরেনাই শেষ চার বছর খেলার জগতে মেয়েদের মধ্যে সব চেয়ে বেশি আয় করেছিলেন। সেই অঙ্কটা বাংলাদেশি মুদ্রায় ১৫৩ কোটি থেকে ২৪৭ কোটি টাকার মতো। তবে এর আগে মেয়েদের মধ্যে বছরে সর্বাধিক আয়ের নজির ছিল মারিয়া শারাপোভার। ২০১৫-তে ২৫২ কোটি টাকা আয় করেছিলেন রুশ তারকা!
মেয়েদের টেনিসে নতুনদের মধ্যে এই মুহূর্তে সব চেয়ে উজ্জ্বল প্রতিভা নাওমি ওসাকাই। তিনি প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওপেনে সেরেনাকে হারিয়ে। তার ঠিক পরেই মেলবোর্নে অস্ট্রেলীয় ওপেনে চ্যাম্পিয়ন হন।
তবে এই দুটি বড় জয়ের পরে সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেননি। জাপানে জন্মগ্রহণ করলেও ওসাকা বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। এই মুহূর্তে স্পনসরদের কাছে তিনি অসম্ভব জনপ্রিয়। মোট ১৫টি বাণিজ্যিক সংস্থার সঙ্গে তিনি এখন যুক্ত। বিশ্বের সর্বাধিক উপার্জনকারী (পুরুষ ও নারী মিলিয়ে) খেলোয়াড়দের মধ্যে ওসাকা এখন ২৯ নম্বরে। সেখানে প্রথম ১০০ জনে সেরেনা ৩৩।
-জেডসি
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার