সবুজ পাহাড়ের বাঁকে-বাঁকে হলুদের ছড়াছড়ি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ৩ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
প্রতীকী ছবি
খাগড়াছড়ি জেলার পাহাড়ের বাঁকে-বাঁকে সবুজের পাদদেশে হলুদের ছড়াছড়ি। সবুজের বুকে যেন হলুদের রঙছটা। পাহাড়ের বুকে যতো দূরে চোখ যায় যেন সরিষার হলুদ ফুলের মাখামাখি। যেখানে প্রকৃতি সেজেছে অপরূপ সৌন্দর্য্যরে নান্দনিকতায়।
কৃষি অর্থনীতিতে স্বল্প সময় আর কম খরচে সরিষা চাষে অর্থনৈতিক স্বচ্ছলতার স্বপ্ন দেখছেন পাহাড়ের প্রান্তিক কৃষকরা। ভোজ্য তেলের চাহিদা মেটানো ও কম সময়ে ফলন কর্তনের সুযোগ থাকায় জেলায় রবি মৌসুমে বাড়ছে সরিষার আবাদ।
পার্বত্য চট্টগ্রামের আবহাওয়া ও মাটির সাথে সামঞ্জস্যপূর্ণ সরিষার জাত মাঠ পর্যায়ে সম্প্রসারণে কাজ করছে খাগড়াছড়ি বিনা উপ কেন্দ্র। ইতোমধ্যে বিনা সরিষা ৯ আবাদে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা। বছরব্যাপী শস্য বিন্যাসে চার ফসলি প্রজাতির বীজ ও পরিচর্যার প্রতি গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
চলতি মৌসুমে খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও মহালছড়িতে বিভিন্ন জাতের সরিষার বাম্পার ফলন হয়েছে।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য মতে, চলতি মৌসুমে জেলায় ৬৪৯ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা লক্ষ্যমাত্রার দ্বিগুণ। সরকারি প্রণোদনার পাশাপাশি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সোরাদেশের মতো খাগড়াছড়িতে সরিষার আবাদ বেড়েছে।
খাগড়াছড়িতে প্রতিনিয়ত বাড়ছে সরিষার আবাদ। কৃষি জমি ফেলে না রেখে কম সময়ে বিভিন্ন শস্যের জাত উদ্ভাবন ও পরীক্ষণের চালাচ্ছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। পার্বত্য চট্টগ্রামের কৃষি পঞ্জিকার সাথে সামঞ্জস্য রেখে বিনা সরিষা- ৯ মাঠপর্যায়ে ইতোমধ্যে আলোর মুখ দেখছে।
বিগত কয়েক বছর ধরে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় এ জাতের সরিষা আবাদ করে ভালো ফলন পাচ্ছেন কৃষকরা
খাগড়াছড়ি গোমতি এলাকার প্রান্তিক চাষি শাহেদ মিয়া।
কৃষি বিভাগের প্রণোদনায় ১০০ শতক জমিতে সরিষার আবাদ করেছেন জানিয়ে বলেন, সরিষা চাষে ১ লক্ষ টাকা আয় করার স্বপ্ন দেখছেন তিনি।
চাষি মোশাররফ হোসেন বলেন, বোরো ও আমনের মাঝামাঝি সময়ে পরিত্যক্ত জমিতে সরিষা চাষে লাখ টাকারও বেশি আয় করার স্বপ্ন দেখছেন।
তিনি বলেন, স্বল্প সময়ে সরিষা চাষে বেশি লাভবান হওয়ার কারণে কৃষকের ভাগ্য বদলে যেতে পারে।
ভোজ্যতেলের চাহিদা পূরণে এবং আমদানি নির্ভরতা কমাতে সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়েছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। ভালো দাম পাওয়ার আশা করছেন চাষিরা।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার বলেন, সরিষা আবাদ করার জন্য কৃষকদের উৎসাহিত করা হয়েছে। সরিষা চাষে প্রণোদনা হিসেবে বীজ ও সার প্রদান করা হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত সরিষার আবাদ হয়েছে বলেও জানান তিনি।
পাহাড়ের সরিষা চাষে কৃষকদের আর্থিক স্বচ্চলতার পাশাপাশি তেলের আমদানি নির্ভরতা অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন তিনি।
জানা গেছে, সরিষা মধ্যবর্তী ফসল হিসেবে পরিচিত। আমনের ফসল ঘরে তোলার পর বোরো চাষের জন্য দুই মাস সময় অপেক্ষা করতে হয়। বোরো ও আমনের মাঝামাঝি সময়ে পরিত্যক্ত জমিতে সরিষা চাষ করে বাড়তি আয়ের সুযোগ বেছে নিয়েছেন স্থানীয় কৃষকরা।
সরিষা উৎপাদনে দেড় থেকে দু’মাসের মধ্যেই হয়ে যায়। সরিষা আবাদে তেমন সেচের প্রয়োজন হয় না। কম সময়ে সরিষা চাষে ফলন পাওয়া যায়। সরিষা উৎপাদন করে দেশের সরিষার তৈলের চাহিদা পূর্ণ হচ্ছে। সরিষার তেলের রয়েছে অনেক ঔষধি গুণ। পাশাপাশি সরিষার খৈল পশুখাদ্য ও জমির উর্বরতা শক্তি বৃদ্ধির কাজে ব্যবহার হয়।
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







