সর্দি-জ্বরে বেহাল দশা? স্বস্তি মিলবে ঘরোয়া উপায়ে
স্বাস্থ্য ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ২৫ নভেম্বর ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
ঋতু বদলের সময় ছোট-বড় সবাই কমবেশি সর্দি-জ্বরে ভোগেন। শীত প্রায় চলেই এসেছে, অনেকেই এখন সর্দি-জ্বরে ভুগছেন। ওষুধ খেলেও যে সঙ্গে সঙ্গে কমে যাবে, তার নিশ্চয়তা নেই। তাহলে উপায়? সর্দি-জ্বরের সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে ঘরোয়া কয়েকটি নিয়ম মেনে চলুন-
১. ঠান্ডা লাগলে বিশ্রাম নেওয়া খুব জরুরি। কারণ এ সময় শরীরের ক্লান্তি বাড়ে। তাই যত কাজই থাকুক না কেন পর্যাপ্ত বিশ্রাম নিন।
২. সর্দি-জ্বরে ঠিকমতো পানি খাওয়া হয় না। তাই শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। ফলে আরও অসুস্থ বোধ করবেন। তাই এ সময়ে বেশি করে পানি খাওয়াও জরুরি।
৩. সর্দি-কাশিতে নাক ও গলায় সমস্যা হতেই থাকে। এ সময় বারবার গরম পানিতে গার্গল করুন ও গরম পানির ভাপ নিন।
৪. এ সময় হজমশক্তিও কমে যায়। তাই বেশি তেল-মসলা দেওয়া খাবার এড়িয়ে চলুন। বাড়িতে রান্না করা হালকা খাবার পাতে রাখুন।
৫. অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন। তবে যদি এখন আপনি সর্দি-কাশিতে আক্রান্ত হন তাহলে মিষ্টি এড়িয়ে চলুন। সর্দি-জ্বরে মিষ্টি খেলে দেহে প্রদাহ বাড়ে। ফলে ইমিউনিটি কমে যায়। দেহে প্রভাব বিস্তার করে ভাইরাস, ব্যাকটেরিয়া। সমস্যা থেকে সেরে উঠতে অনেকটা সময় লেগে যায়।
৬. সর্দি-জ্বর হলে অনেকেই শরীর গরম করতে বারবার কফি পান করেন। তবে কফিতে থাকে ক্যাফেইন নামক একটি উপাদান। আর এই উপাদানই শরীরে প্রদাহ বাড়ায়। ফলে সর্দি-জ্বর কমার বদলে আরও বেড়ে যায়।
৭. সর্দি-জ্বরে বাইরের খাবার খেতে পছন্দ করেন কমবেশি সবাই। তবে এ ধরনের খাবার নিয়মিত খেলে শরীরের প্রদাহ বাড়তে পারে। ফলে দুর্বল হয়ে পড়ে ইমিউনিটি। প্রভাব বাড়ায় ভাইরাস, ব্যাকটেরিয়া। যার কারণে সর্দি-কাশি থেকে সেরে উঠতে অনেকটা সময় লেগে যেতে পারে।
৮. দুধ বা দুগ্ধজাত খাবার খেলে কাশি-জ্বরের মতো শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শ্লেষ্মা নিঃসরণ বাড়ায়। ফলে সর্দি-কাশি থেকে সেরে উঠতে সময় লাগে। তাই এসময় দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন।
সূত্র: আস্ক নেসলে/ ওয়েব এমডি
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










