সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ১০ জুন ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় মেয়েকে সাঁতার শেখাতে গেয়ে নিজের পুকুরে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন, জুড়ি উপজেলার বাব ব্রীকসের সত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তাঁর মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)। এবছর ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল হালিমার।
স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম জানান, জুড়ি উপজেলার বাব ব্রীকসের সত্বাধিকারী বাবুল আহমেদের মেয়ে ঈদ উপলেক্ষে তার গ্রামের বাড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামে বেড়াতে আসেন। সোমবার বিকাল ৪টার দিকে নিজ বাড়ির পুকুরে মেয়েকে নিয়ে সাঁতার শেখাতে নামেন বাব। সাঁতার শেখানোর একপর্যায়ে টিউব থেকে হাত ফঁসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ঝাঁপ দেন।
অনেকক্ষণ ধরে তিনি উঠে না আসলে তার স্ত্রীর চিৎকারে আত্মীয় স্বজনরা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল আহমদ বাবুলের তিন মেয়ে এক ছেলের মধ্যে হালিমা দ্বিতীয়। একসাথে বাবা ও মেয়ের মৃত্যুর খবরে পুরো পরিবার জুড়ে চলছে শোকের আহাজারি।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য মো: আজাদ মিয়া জানান, বাবুল আহমদের স্ত্রী তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে দীর্ঘ দিন ধরে ঢাকায় বাসা ভাড়া করে থাকেন। চার সন্তান সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করেন। বাড়ির কাছে মানিকসিংহ এলাকায় 'বাবু ব্রিকস' নামের বাবুলের একটি ইটভাটা রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় চার-পাঁচ দিন আগে তাঁর স্ত্রী-সন্তানেরা বাড়িতে বেড়াতে আসেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











