সাংবাদিকদের চাকুরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি ডিইউজের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার
আলোকিত বাংলাদেশ ও জিটিভির সাংবাদিকদের চাকুরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি ডিইউজের
করোনা দুর্যোগের মধ্যেই আলোকিত বাংলাদেশ ও গাজী টিভির (জিটিভি) সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীদের চাকুরিচ্যুতির নোটিশ প্রদানের ঘটনায় তীব্র উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
নেতৃবৃন্দ অবিলম্বে চাকুরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছেন, করোনা দুর্যোগের এই সঙ্কটকালে জনসাধারণের কাছে সঠিক তথ্যসেবা পৌঁছানোর সম্মুখসারির যোদ্ধাদের চাকুরী নিয়ে তালবাহানা কোনও অবস্থাতেই মেনে নেয়া হবে না।
আজ শনিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রোজা শুরুর আগের দিনে (২৪ এপ্রিল) আলোকিত বাংলাদেশ ইউনিট চিফ মতলু মল্লিকসহ ছয় জনের কাছে ই-মেইলে বার্তা পাঠিয়ে চাকুরিচূত্যির নোটিশ প্রদান করা হয়। আরও ১৫ জনকে এ ধরণের নোটিশ প্রদান করা হচ্ছে বলে আলোকিত বাংলাদেশ’র ইউনিট নেতারা ডিইউজেকে জানিয়েছেন। যে কারণে ডিইউজেসহ গোটা সাংবাদিক সমাজে তীব্র উৎকন্ঠা ছড়িয়ে পড়েছে। এদিকে, একইদিন পূর্ব নোটিশ ছাড়াই গাজী টেলিভিশনের ২ জন নিউজরুম এডিটরসহ কয়েকজন গণমাধ্যম কর্মীকেও চাকুরিচ্যূত করা হয়েছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুর্যোগকালে কাউকে ছাটাই না করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা থাকার পরেও তা লঙ্ঘন করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের একের পর এক চাকুরিচ্যূতির ঘটনা সাংবাদিক সমাজে উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তাই অবিলম্বে চাকুরিচ্যুতির নোটিশ প্রত্যাহার করে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের পূর্ণবহালের দাবি জানান ডিইউজে নেতারা।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




