ঢাকা, রবিবার ০৪, অক্টোবর ২০২৬ ৫:৩৪:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের ৪ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস সবজির দামে আগুন, শিম ২০০ টাকা আজ কিংবদন্তি নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ`র মৃত্যুবার্ষিকী যশোরে এবার ৭৩৭ মণ্ডপে দুর্গাপূজা, এক মন্দিরেই ১০১ প্রতিমা বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী কর্নেল বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে তদন্ত নিয়ে ক্ষুব্ধ গভর্নর

সাংবাদিক বেনী রায় ট্রাম্প প্রশাসনের নতুন মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ৩ অক্টোবর ২০২৬ শনিবার

২৪ বছর বয়সী মার্কিন টিভি সাংবাদিক বেনী রায় হারমোনি।

২৪ বছর বয়সী মার্কিন টিভি সাংবাদিক বেনী রায় হারমোনি।

সাংবাদিকতা ছেড়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের মুখপাত্র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ২৪ বছর বয়সী মার্কিন টিভি সাংবাদিক বেনী রায় হারমোনি। ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব ও মুখপাত্র পদে নিয়োগ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বেনী রায় বলেন, "ট্রাম্প প্রশাসনে সহকারী প্রেস সচিব হিসেবে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। 'রিয়েল আমেরিকা'স ভয়েস'-এর সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট হিসেবে সাংবাদিকতা করা এবং এই ঐতিহাসিক প্রশাসনের খবর কভার করা অত্যন্ত সম্মানের বিষয় ছিল।"

প্রিন্সিপাল ডেপুটি প্রেস সচিব অ্যানা কেলি তরুণ এই সাংবাদিকের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, "বেনী রায় হোয়াইট হাউস সাংবাদিক হিসেবে ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (MAGA) দর্শনের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর ছিলেন। প্রেসিডেন্সিয়াল মিডিয়া টিমে তিনি দারুণ একটি সংযোজন হতে যাচ্ছেন।"

ইউনিভার্সিটি অফ ইলিনয় স্প্রিংফিল্ড থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করা বেনী রায় হারমোনি কর্মজীবনের শুরুতে স্থানীয় সংবাদমাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে তিনি রক্ষণশীল মিডিয়া নেটওয়ার্ক 'রিয়েল আমেরিকা'স ভয়েস'-এ যোগ দেন এবং ক্যাপিটল হিল ও হোয়াইট হাউসের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। ট্রাম্পের সাম্প্রতিক আন্তর্জাতিক সফরগুলোতেও তিনি হোয়াইট হাউস প্রেস প্যাকের সাথে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্যারোলিন লিভিটের প্রস্থানের পর ট্রাম্প প্রশাসন তাদের মিডিয়া টিমে নতুন তরুণ মুখ যুক্ত করার যে উদ্যোগ নিয়েছে, এই নিয়োগ তারই একটি অংশ।