‘ইভিএম হাইজ্যাক করে হারানো হয়েছে’, পুনর্নির্বাচনের দাবি মমতার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় হয়নি, বরং গভীর চক্রান্ত ও ইভিএম ‘হাইজ্যাক’ করে জোরপূর্বক হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রেক্ষাপটে বিতর্কিত এসআইআর প্রক্রিয়া বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতে পশ্চিমবঙ্গসহ চার রাজ্যে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
নির্বাচনী বিপর্যয়ের পাঁচ মাস পর শনিবার কলকাতার বাইরে প্রথম রাজনৈতিক সমাবেশ করেন মমতা। স্থানীয় পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে তৃণমূল নেত্রী বলেন, “এসআইআর বাতিল করে পুরোনো ভোটার তালিকার ভিত্তিতেই বাংলায় অবিলম্বে পুনর্নির্বাচন নিতে হবে। শুধু বাংলাই নয়—বিহার, মধ্যপ্রদেশ ও হরিয়ানাতেও নতুন করে ভোট করতে হবে। ইভিএম জালিয়াতি ও এসআইআরের অপব্যবহার করে ওরা ক্ষমতা দখল করেছে। ভোটে আমরা পরাজিত হইনি, চক্রান্ত করে আমাদের হারানো হয়েছে। সংখ্যালঘু, আদিবাসী ও অনগ্রসরদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে; সাধারণ মানুষ এখনো আমাদের সঙ্গেই আছেন।”
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কড়া সমালোচনা করে মমতা বলেন, ভোটার তালিকা থেকে কোটি মানুষের নাম বাদ দিয়ে জুলুম করার কারণেই আজ তাঁর বিদায়ের ঘণ্টা বেজে গেছে। প্রধান নির্বাচন কমিশনারকে ব্যঙ্গ করে ‘ভ্যানিশ কুমার’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, বিতর্কিত এসআইআরের মারফত রাজ্যের প্রায় ৯২ লাখ বৈধ ভোটারের নাম ‘ভ্যানিশ’ করে দেওয়া হয়েছে। আইনের রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালনের দায়ে অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তারের দাবি তোলেন তিনি।
রাজ্যের বর্তমান বিজেপি সরকারের কঠোর সমালোচনা করে সাবেক মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ক্ষমতায় বসার মাত্র পাঁচ মাসের মাথায় সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছে। অন্নপূর্ণা ভাণ্ডার, রেশন কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক প্রকল্পে অনিয়ম চলছে, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা হচ্ছে এবং সর্বত্র সিন্ডিকেট রাজ ও চাঁদাবাজি কায়েম করা হয়েছে।
এদিকে শ্রীরামপুরের জনসভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় হামলার শিকার হন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। একদল বিক্ষোভকারী তাঁর গাড়িবহরে কালো পতাকা প্রদর্শন, স্লোগান এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কাঁধে চোট পান বলে দাবি করেন তিনি। পথ অবরুদ্ধ হয়ে পড়ায় তিনি কলকাতায় ফিরে যান এবং এ ঘটনার পেছনে বিজেপিকে দায়ী করেন। তবে বিজেপির পাল্টা দাবি, এটি তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষোভের বহিঃপ্রকাশ।
অন্যদিকে একই ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কংগ্রেস। সমাবেশ চলাকালে নির্বাচন কমিশনারের কুশপুত্তলিকা দাহ করার চেষ্টা করলে পুলিশ তা কেড়ে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- উদ্যোক্তা দুই বান্ধবী নারীদের জন্যে নিয়ে এলো ‘ওলো সই’
- মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’?
- ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
- সৈয়দ শামসুল হকের মৃত্যুবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
- ‘ইভিএম হাইজ্যাক করে হারানো হয়েছে’, পুনর্নির্বাচনের দাবি মমতার
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
- জীবনের যে বয়সেই থাকুন, স্বপ্ন দেখা কেন জরুরি জানেন?
- আলোচনায় জাতিসংঘে জাইমা রহমানের লিগ্যাল অফিসার পদ
- বাড়ি ফিরতে যশোর কারাগারে ৪৫ ভারতীয় নাগরিকের কান্না
- কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, চারজনের প্রাণহানি
- কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বান্দরবানের পর্যটন শিল্প
- নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী
- সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলাম: তাসনুভা তিশা
- সংবাদ উপস্থাপিকা হতে চেয়েছিলাম: তাসনুভা তিশা
- বাঙালি কবি কামিনী রায়ের মৃত্যু দিবস আজ
- ৫১ মানুষের দ্বীপে ৩৪ বছর পর নতুন প্রাণের আগমন
- বাংলা সাহিত্যের ১০ নক্ষত্র: যাদের সৃষ্টিতে সমৃদ্ধ বাংলাভাষা
- নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, অস্কারজয়ী অভিনেত্রী গ্রেফতার
- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
- মায়ের জন্য দোয়া চাইলেন তাসনুভা তিশা
- একটানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে ব্যাংকক
- জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
- পিসিওএস নিয়ন্ত্রণে রাতে যে ৩ অভ্যাস জরুরি
- দেশের বাজারে কমল সোনার দাম
- এশিয়ান গেমসে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হকি দল
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- এআই ব্যবহার করে ৬৫ বছর বয়সি নারীর প্রতারণার ফাঁদ
- বাড়ি ফিরতে যশোর কারাগারে ৪৫ ভারতীয় নাগরিকের কান্না











