ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ৪:৫০:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

সারাদেশে আগামীকাল সাংবাদিক সমাবেশ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ১৭ আগস্ট ২০১৯ শনিবার

নবম ওয়েজবোর্ড রোয়েদাদ গ্যাজেট প্রকাশ, ঢালাও সাংবাদিক ছাঁটাই বন্ধ ও গণমাধ্যম কর্মী আইন প্রণয়নসহ অন্যান্য দাবিতে আগামীকাল  রোববার বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আহবানে সারাদেশে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএফইউজে’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ কথা জাানিয়ে বলা হয়, আগামীকাল রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএফইউজে ও ডিইউজের আয়োজনে এই সাংবাদিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

সমাবেশ শেষে এ দাবিতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে।
আগামীকালের সমাবেশের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।